শিবাশিস মৌলিক, কলকাতা: আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে তোলপাড় রাজধানী। ঠিক এহেন পরিস্থিতিতেই, আজই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ভূপেন্দ্র যাদবের বাড়িতে নৈশভোজ সারতে পারেন শুভেন্দু অধিকারী। NCPI সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর।
আরও পড়ুন, বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
এদিন জুন মালিয়া বলেন, দিদির মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না। যেটা ভাল মনে করেছেন, সেটাই উনি বলেছেন। আমার মনে হয়, এই বিলের ইম্পটেন্স এটাই, এখন বেশি সিট, মানে, মানুষের প্রতিনিধিত্ব করা যাবে, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলিতে। এছাড়াও আপনারা জানেন ৩৩ শতাংশ সিট রিজার্ভ আছে মহিলাদের জন্য, তার মানে মহিলারাও সুযোগ পাবে রিপ্রেজেন্ট করার।
প্রশ্ন: ভূপেন্দ্র যাদবের বাড়ি আজকে আপনাদের কোনও বৈঠক রয়েছে ?
জুন মালিয়া: আজকে সিএম আসবেন, তো একজন সৌজন্যমূলক..আজকে ভূপেন্দ্রজির বাড়িতে উনি ইনভাইট করেছেন। মানে আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে থাকবেন।