
ঘূর্ণিঝড় ত্রয়ী – অর্ণব, মুরাসু ও আকভানের জেরে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে রাজ্যে। তবে গত কয়েকদিন ধরে পারদ পতন অনুভূত হচ্ছে।

তবে এর মাঝেই আশঙ্কার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আজ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে পূর্বাভাস।

এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করতে পারে। ডিসেম্বরের শুরুতে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে।

তবে একটাই স্বস্তির খবর যে, এই নিম্নচাপ তৈরি হলেও সরাসরি প্রভাব পড়বে না বাংলায়। যদিও এর গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন আবহবিদরা।

উত্তুরে হাওয়ায় শীতের আমেজ। হালকা হলেও বইছে উত্তর ও উত্তর-পূর্ব দিকের বাতাস। এই শীতল বাতাসে শীতের আমেজ বাংলা জুড়ে। সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। দিনভর পরিষ্কার আকাশ।

আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন জেলাতে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

২৯ শে নভেম্বর আন্দামান সাগরের কাছে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত। কেরলম এবং গুজরাতে তৈরি হতে পারে আরও দুটি ঘূর্ণাবর্ত।

দক্ষিণবঙ্গে আজ, রবিবার শীতের আমেজ রাজ্যে। আগামী দুদিন সামান্য বাড়তে পারে তাপমাত্রা। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

আগামী দুদিন সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে বেলা বাড়লে পরিস্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতায় আজকেও ১৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে পারদ। হালকা উত্তুরে হাওয়া বইছে। পুরোপুরি শুষ্ক আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪৮ ঘণ্টায় সামান্য বাড়বে। ১৭ ডিগ্রি থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে কলকাতার তাপমাত্রা। আগামী সাতদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। – IANS
Published at : 29 Nov 2026 07:53 AM (IST)