সোমবারই লোকসভায় পেশ আসন পুনর্বিন্যাস ও সংবিধান সংশোধনী বিল। আগের বিল প্রত্যাহার করে নতুন বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী। অনুমতি দিলেন রাষ্ট্রপতি। 

আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আত্মবিশ্বাসী এনডিএ। ইন্ডিয়া ব্লকে ভাঙন। রাহুলদের বৈঠকে এল না পাওয়ারের এনসিপি, ডিএমকে, বিজেডি। রাতেই দিল্লি পৌছলেন মমতা। 

মহিলা সংরক্ষণ বিল পাস করাতে মরিয়া মোদি সরকার। 

মহিলা সংরক্ষণ বিলের অজুহাতে, নিজেদের স্বার্থে আসন পুনর্বিন্যাস। ভোটচুরির পর দেশকে ধ্বংসের চেষ্টা। রাহুলের নিশানায় মোদি-শাহ-জ্ঞানেশ। অভিযোগ থাকলে প্রমাণ দিন, পাল্টা বিজেপি। 

কংগ্রেস-সহ বিলের বিরোধীরা নারীদের ক্ষমতায়নের বিরোধী। দুই তৃতীয়াংশর বেশি গরিষ্ঠতায় পাস হবে বিল, দাবি মুখ্যমন্ত্রীর। 

অমিত শাহের সঙ্গে বৈঠক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। জোড়া বিলকে সমর্থনের বার্তা। আমরা তৃণমূলের থেকে আলাদা হয়ে গেছি, ওদের হুইপ মানব না। আলাদা হুইপ জারি করবেন কাকলি, জানালেন সুদীপ। 

আসন পুনর্বিন্যাস বিল নিয়ে চড়ছে পারদ। ইন্ডিয়া ব্লকে ভাঙনের মধ্যেই বিরোধিতায় অনড় কংগ্রেস, মমতা তৃণমূল-সহ বাকিরা। দলীয় সাংসদদের থাকতেই হবে বিশেষ অধিবেশনে, হুইপ অভিষেকের। 

জোড়া বিলে ভোটাভুটিতে NCPI সাংসদ হিসেবে অংশ নিতে চান কাকলিরা। 

সোমবার দিল্লিতে NCPI নেতৃত্বের সঙ্গে মধ্যাহ্নভোজের আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শতাব্দীর। 

পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে ঋতব্রতদের হলফনামায় সই। থানাতেই জালিয়াতি। দিল্লিতে ভিডিও দেখিয়ে অভিযোগ অভিষেকের। FIR-এর হুঙ্কার আখরুজ্জামানের। কমিশনে যান, অভিষেককে পাল্টা বিজেপি। 

অভিষেকের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগের ভিত্তিতে FIR. পুলিশকে কালিমালিপ্ত করার চেষ্টার অভিযোগ। তদন্তে রাজ্য সাইবার ক্রাইম। ভিডিও বিতর্কে পোস্ট পশ্চিমবঙ্গ পুলিশের। 

আপাতত LOP নন ঋতব্রত। কটাক্ষ কল্যাণের। 

এবার ইসলামপুরের মাটিকুণ্ডা-১ পঞ্চায়েতে উলটপুরাণ! NCPI-এর বিরুদ্ধে কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল। অনাস্থা প্রস্তাব জমা ৮ সদস্যের।

তপসিয়ায় মমতা-তৃণমূলের নির্মীণমান ভবনে ব্যারিকেড। কোনও CC নেই। রাজনৈতিক কার্যকলাপ চলবে না। জানিয়ে দিল পুলিশ। বসল ব্যারিকেড। ভয় পেয়েছে, আক্রমণে অভিষেক। গুরুত্বে নারাজ বিজেপি। 

পঞ্চায়েতের পর রাজস্থানে পঞ্চায়েত সমিতির ভোটেও বিজেপির ভরাডুবি। বিপুল জয় কংগ্রেসের। প্রায় ৬০ শতাংশ আসনই কংগ্রেসের দখলে। জয়ের পরই উচ্ছ্বাস হাত শিবিরে।

বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে হামলা! দলবল নিয়ে চড়াও বিজেপি নেত্রী। 

ফের SRFTI-তে উত্তেজনা। পড়ুয়াদের ক্য়াম্প সরানো নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অনুমোদন ছাড়া অস্থায়ী কাঠামো, ইনস্টিটিউটের কাজে সমস্যা হচ্ছিল, দাবি কর্তৃপক্ষের।

পুর ভোটের আগে ভোটারদের মন বুঝতে এবার এলাকায় এলাকায় ক্যাম্প করবে বিজেপি। সেবাদূত কর্মসূচিতে ৪ লোকসভা কেন্দ্রের প্রশিক্ষণ শিবিরে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। 

আনুষ্ঠানিকভাবে বিশ্ব হিনদু পরিষদের সমর্থক হলেন মুখ্যমন্ত্রী। নিলেন হিতচিন্তক কুপন। নিউটাউন কনভেনশন সেন্টারে কুপন তুলে দিলেন VHP নেতৃত্ব। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *