এবার ইসলামপুরের মাটিকুণ্ডা-১ পঞ্চায়েতে উলটপুরাণ! NCPI-এর বিরুদ্ধে কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা। NDA-র শরিক NCPI-এর বিরুদ্ধে অনাস্থায় সামিল বিজেপিও। মাটিকুণ্ডা-১ গ্রাম পঞ্চায়েতে ১৭ আসনের সবকটিই তৃণমূলের দখলে ছিল। ১৯ নভেম্বর: ১৭ সদস্যের মধ্যে প্রধান-সহ ৯ জন NCPI-এ যোগ দেন। দলবদলের জেরে পঞ্চায়েত যায় NCPI-এর দখলে। এবার NCPI-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা তৃণমূলের। তৃণমূল ও নির্দল মিলিয়ে ৮ সদস্যের অনাস্থা প্রস্তাব জমা। প্রস্তাব জমা দেওয়ার সময় নেতৃত্বে ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি চিত্রজিৎ রায়।

আরও খবর : তড়িঘড়ি দিল্লি রওনা মমতার

জরুরি ভিত্তিতে দিল্লি রওনা মমতার। ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপি বিরোধী INDIA শিবিরে ভাঙন। তারপরেই দিল্লির পথে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “৩টের সময় তাঁর কাছে বার্তা এসেছে। পরিস্থিতি সিরিয়াস বলে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে।” শনিবার বিকালের দিকে রাজধানীর উদ্দেশে রওনা দেন তিনি। যাওয়ার আগে সাংবাদিকদের সম্মুখীন হয়ে বলেন, “I.N.D.I.A জোটের বৈঠকে অংশ নিতে হবে। খুবই সিরিয়াস। আমি প্রথমে বলেছিলাম, যাব না। যেতে পারব না। কারণ এখানে আপনারা দেখছেন, আমার পাড়ায় প্রতিদিন হামলা চলছে, যা তা হচ্ছে। অত্যাচারের সীমা লঙ্ঘন করে গিয়েছে সব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *