ABP Ananda LIVE : আসানসোলে টান টান থ্রিলার। পুলিশের নিখুঁত অপারেশনে পাকড়াও গুলিকাণ্ডে অভিযুক্ত। পুলিশকে দেখে ফের পালানোর চেষ্টা, গুলি। পাল্টা গুলিতে জখম হয়ে জালে প্রতাপ দাস।
আরও খবর…
ইঁটবোঝাই লরি উল্টে এক জনের মৃত্যু, উত্তেজনা নিমতায়, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তি
বেপরোয়া গতিতে দুর্ঘটনাগ্রস্ত ইঁটবোঝাই লরি। মৃত ১। নিমতায় ধুন্ধুমার। স্থানীয়দের বিক্ষোভে তুলকালাম নিমতা। পুলিশকে ঘিরে বিক্ষোভ। লরি উল্টে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু, উত্তেজনা। পুলিশের সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে তুমুল বচসা, ধস্তাধস্তি। ‘MVI’ লেখা একটি গাড়ি ধাওয়া করে, পালাতে গিয়ে দুর্ঘটনায় লরি, দাবি স্থানীয়দের। তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত লরি। টাকা তোলার জন্য ধাওয়া করার সময় দুর্ঘটনা, অভিযোগ স্থানীয়দের। বন্ধ এয়ারপোর্টগামী কল্যাণী এক্সপ্রেসওয়ের লেন। রাস্তা বন্ধ করে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের।