
মেষ রাশি (Aries Weekly Horoscope) – মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কাজের স্বীকৃতি পাওয়ার পাশাপাশি দায়িত্বও বাড়তে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা কাজে আসতে পারে, তবে অপ্রয়োজনীয় খরচে লাগাম টানুন। প্রেমের সম্পর্কে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

বৃষ রাশি (Taurus Weekly Horoscope) – বৃষ রাশির জাতকদের জন্য সপ্তাহটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল মিলতে পারে, পাশাপাশি আটকে থাকা কাজও এগোতে পারে। তবে ব্যবসায় বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভাবুন। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটে ঘনিষ্ঠতা বাড়তে পারে।

মিথুন রাশি (Gemini Weekly Horoscope)- মিথুন রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা থাকলেও আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখা জরুরি। অবিবাহিতদের জীবনে বিশেষ কারও আগমন হতে পারে।

কর্কট রাশি (Cancer Weekly Horoscope) – কর্কট রাশির জাতকদের এই সপ্তাহে কাজের চাপ কিছুটা বাড়তে পারে। তাই তাড়াহুড়ো না করে পরিকল্পনা মেনে এগোন। ব্যবসায় নতুন সুযোগ এলেও কোনও চুক্তি বা লেনদেনের আগে নথিপত্র খুঁটিয়ে দেখে নিন। পারিবারিক প্রয়োজনে খরচ বাড়তে পারে, সম্পর্কে সঙ্গীর অনুভূতিকেও গুরুত্ব দিন।

সিংহ রাশি (Leo Weekly Horoscope) – সিংহ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসা বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা থাকলেও বড় অঙ্কের বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভাল। প্রেমের সম্পর্কে আনন্দের মুহূর্ত তৈরি হতে পারে।

কন্যা রাশি (Virgo Weekly Horoscope) – কন্যা রাশির জাতকদের কাছে সপ্তাহটি পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার। অফিসের জমে থাকা কাজ শেষ করতে পারবেন এবং কাজের প্রতি নিষ্ঠা ঊর্ধ্বতনদের নজর কাড়তে পারে। অর্থ সঞ্চয়ের দিকে মন দিন, অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে, তাই কথা বলার সময় সংযত থাকুন।

তুলা রাশি (Libra Weekly Horoscope) – তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহ বেশ ইতিবাচক হতে পারে। চাকরিতে নতুন সুযোগ আসতে পারে, এমনকী যাঁরা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁরাও ভাল খবর পেতে পারেন। ব্যবসায় অংশীদারির মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। পুরনো আর্থিক জট কাটতে পারে, অবিবাহিতদের বিয়ের বিষয়ে সুখবর আসার ইঙ্গিতও রয়েছে।

বৃশ্চিক রাশি (Scorpio Weekly Horoscope) – বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে নতুন দিশা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের দক্ষতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে ভাল ফল করতে পারবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ মিলতে পারে, তবে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। হঠাৎ খরচ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে সন্দেহ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলাই ভাল।

ধনু রাশি (Sagittarius Weekly Horoscope) – ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহটি নতুন আশা ও সম্ভাবনা নিয়ে আসতে পারে। চাকরিতে উন্নতির জন্য করা চেষ্টা সফল হওয়ার ইঙ্গিত রয়েছে। পড়াশোনা, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং নতুন দক্ষতা শেখার ক্ষেত্রে সময়টি অনুকূল হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ লাভের পথ খুলতে পারে। তবে অন্যের কথায় প্রভাবিত হয়ে আর্থিক সিদ্ধান্ত নেবেন না।

মকর রাশি (Capricorn Weekly Horoscope) – মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে দায়িত্ব ও কাজের চাপ বাড়তে পারে। তবে ধৈর্য এবং পরিশ্রমের জোরে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যবসায় নতুন সুযোগ এলেও অংশীদারির ক্ষেত্রে সাবধান থাকা প্রয়োজন। সঞ্চয়ের দিকে নজর দিন, কারণ পারিবারিক প্রয়োজনে খরচ হতে পারে। সঙ্গীর সঙ্গে সময় কাটালে পুরনো মনোমালিন্য দূর হতে পারে।

কুম্ভ রাশি (Aquarius Weekly Horoscope) – কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। অফিসে আপনার নতুন ভাবনা গুরুত্ব পাবে এবং বাড়তি দায়িত্বও আসতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ ভবিষ্যতে লাভের পথ তৈরি করতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির ইঙ্গিত থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। প্রেমের সম্পর্কে বোঝাপড়া আরও মজবুত হবে।

মীন রাশি (Pisces Weekly Horoscope) – মীন রাশির জাতকদের জন্য সপ্তাহটি নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি সামলাতে পারবেন। ব্যবসায় বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নিন। অপ্রয়োজনীয় খরচ এবং ধারদেনা এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে, পরিবারের সহযোগিতাও পেতে পারেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 28 Nov 2026 03:56 PM (IST)