কলকাতা: ফের একসঙ্গে শাহরুখ খান (Shah Rukh Khan) এবং করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। ১৫ বছর পরে ফের একসঙ্গে, এক মঞ্চে ২ তারকা। নস্ট্যালজিয়া রইল গানেও। ‘ড্যাডি কুল’ (Daddy Cool) গানে জমিয়ে নাচ করলেন ২ তারকা। সময় যেন তাঁদের কাছে সংখ্যা মাত্র। সেই একই এনার্জি, একই চুম্বকীয় আকর্ষণ ২ তারকার। তাঁদের দেখে কে বলবে, মাঝে পেরিয়ে গিয়েছে ১৫টা বছর! শাহরুখের নতুন ছবি, ‘কিংগ’ (King)-এর নতুন গানের ঝলক প্রকাশ্যে আসার পরেই, নস্ট্যালজিয়ায় ভাসছেন নেটিজেনরা। বলিউডের আইকনিক ডিস্কো ট্র্যাকে আগুন লাগালেন ২ তারকা।
নস্ট্যালজিয়া ফেরালেন শাহরুখ, করিনা
সমাজমাধ্যমে ছোট্ট এই ভিডিওর ঝলক পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘বেবোর সঙ্গে ফিরলাম’। ১৯৭৬ সালে বনি এম-এর গান ‘ড্যাডি কুল’-কেই নিয়ে আসা হয়েছে নতুন আঙ্গিকে। একদিকে এই গানে যেমন শোনা যাবে, অরিজিৎ সিংহ ও শিল্পা রাওয়ের কণ্ঠে ম্যাজিক, তেমনই কোরাসে রয়েছে সেই নস্ট্যালজিয়ার ছোঁয়া। হিন্দি অংশগুলি গেয়েছেন অরিজিৎ ও শিল্পা। গানটির কথা কুমারের এবং সুর বেঁধেছেন সচিন-জিগর। নতুন এই ভিডিওর ঝলক যেমন শাহরুখ আর করিনার ‘ডন’ ছবিতের ‘ইয়ে মেরা দিল’ যেমন মনে করিয়ে দিচ্ছে, তেমনই অনেকের মনে পড়ে যাচ্ছে, ‘রা ওয়ান’ ছবিটির ‘ছম্মক ছলো’-র কথা। গানে করিনাকে ২ রকমের পোশাকে দেখা গিয়েছে। লাল ডিপ কাট নেকে মোহময়ী করিনা। পাশাপাশি তিনি একটি কালো পোশাক পরেছেন, সঙ্গে টুপি। পাশে ধূসর চুলে যথারীতি নজর কাড়ছেন শাহরুখ খান। অনুরাগীরা অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছেন, কবে এই গান তাঁরা বড়পর্দায় দেখবেন, সেই জন্য।
শাহরুখ খানের এই ছবি মুক্তি পাচ্ছে, ক্রিসমাসের আবহে। শাহরুখের বিপরীতে এই সিনেমায় রয়েছেন, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এছাড়াও এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রাখছেন শাহরুখ কন্যা, সুহানা খান (Suhana Khan)। এর আগে সুহানাকে মানুষ ওয়েব সিরিজে দেখেছেন দর্শক। এবার তাঁকে দেখা যাবে বড়পর্দায়।
Back with Bebo… song Old School… but still Cool! Daddy Cool (King Version) song out now. #King in cinemas 24.12.26 https://t.co/SKpP32W3DG
— Shah Rukh Khan (@iamsrk) November 27, 2026