কলকাতা: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী । এবার দিঘার জগন্নাথ মন্দির থেকে বাদ পড়ছে ধাম শব্দ। ‘দিঘার মন্দির এখন শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’, ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিঠির প্রাপ্তি স্বীকার করে পাল্টা ধন্যবাদ জানালেন মোহন মাজি।
