কলকাতা: রাজ্যে এসেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ি। এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে দেশের সড়ক পরিবহন মন্ত্রী প্রতিশ্রুতি দেন তিনি পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেবেন। এ ছাড়াও তিনি বলেন তাঁর কাছে দ্রৌপদীর থালার মতো একটা থালা রয়েছে।
এই অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি বলেন, “আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই আশ্বাস দিতে চাইছি যে আপনি চিন্তা করবেন না। যেমন মহাভারতে দ্রৌপদীর থালা ছিল, তেমনই আমার থালাতেও টাকার কোনও কমতি হবে না। আপনি চাইতে চাইতে হাঁফিয়ে যাবেন। কিন্তু আমি টাকা দিতে দিতে হাঁফিয়ে যাব না, এই কথা দিতেই আমি এসেছি।”
এ ছাড়াও নিতিন গডকড়ি বলেন তিনি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন করবেন। তিনি বলেন, “এবার মোদিজি ও আমার দায়িত্ব যে পশ্চিমবঙ্গের চেহারা বদলে দেব। আমি আজ ১ লক্ষ কোটি টাকার প্রজেক্টের ঘোষণা করছি। যাঁরা শুধু ঘোষণা করে চলে যান, আমি সেই নেতাদের মতো নয়। ৫ বছরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় সড়ক আমেরিকার সমান হবে।”
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর ব্যাটে রয়েছে এনভিডিয়ার চিপ? সোশ্যাল মিডিয়ায় মজার পোস্ট এই দেশের ক্রিকেট বোর্ডের
এদিন, কোলাঘাটে ৮ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি হতে চলা ২২ টি জাতীয় ও রাজ্য মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গকে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ি। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জমি পশ্চিমবঙ্গ সরকার দেবে। এ ছাড়াও পশ্চিমবঙ্গকে সাহায্য করার কথাও বলেন তিনি।
786