কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প। উপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন। যানজট দূর করতে বিশেষ পরিকল্পনা। এয়ারপোর্টমুখী রাস্তার উন্নতির ঘোষণা।
“কলকাতার জন্য রিং রোড”

১। ( রাজ্যে যারা গণতন্ত্র মানেননি, সংবিধান মানেননি, তাঁরা আজ সংবিধানের কথা বলছেন) সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর।
“সংবিধান না মেনে সংবিধানের কথা”

২। ( যাঁরা জরুরি অবস্থার কালো দিন ভারতবর্ষে এনেছিলেন, তাঁদের বা তাঁদের সহযোগীদের কোনও অধিকার নেই সংবিধান নিয়ে কথা বলার) সংবিধান দিবসে কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রীর।
‘জরুরি’ অস্ত্রে কংগ্রেসকে নিশানা

৩। সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর। ৩৫৬ ধারা প্রয়োগ নিয়েও সমালোচনা। আজ দেশজুড়ে সংবিধান রক্ষা মার্চ কংগ্রেসের।
প্রধানমন্ত্রীর নিশানাতেও কংগ্রেস

৪। আজ মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ। মিছিল মানে তদন্ত প্রক্রিয়া ও আইনের কাজে বাধাদান, থানার পাঠানো ই মেলে উল্লেখ।
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে ‘না’

৫। মিছিল করলে আইনশৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে পুলিশের ইমেলে উল্লেখ। ভাঙচুরের প্রতিবাদে মিছিল, হিংসার সম্ভাবনাই নেই। মিছিলের সিদ্ধান্তে অনড় থেকে ঘোষণা চিকিৎসকদের।
মিছিল-সিদ্ধান্তে অনড় চিকিৎসকরা

৬। ( ভাইরাল অ্যাম) মিছিলে যোগ দিতে চাপ দিচ্ছেন ইন্টার্নদের অনেকে, ভাইরাল ভিডিও প্রকাশ করে দাবি প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশের।
মিছিলে যোগ, চাপ ইন্টার্নদের?

৭। পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর স্ক্যানারে সুজিত বসুর একাধিক আত্মীয়। দুর্নীতির টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি তৈরির অভিযোগ। ২ জনকে জিজ্ঞাসাবাদ, বাকিদেরও হবে তলব।
CBI-স্ক্যানারে সুজিতের আত্মীয়

৮। GST অফিসার পরিচয় দিয়ে ধোঁকা। পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসনের গোল্ড-ডায়মন্ড স্টোর কাম অফিসে হানা। ২ কোটি টাকার সোনা লুঠ। ২ দিন পর সিজার লিস্ট দেওয়ার কথা বলে চম্পট।
২ কোটির সোনা লুঠ!

৯। বাঁশদ্রোণী থানার ব্যারাকেই মিলল পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ। আত্মহত্যার প্রাথমিক অনুমান তদন্তে। মোবাইলের লক খুলে খোঁজ। হাসপাতালে গোয়েন্দা পুলিশ।
ব্যারাকেই পুলিশকর্মীর ঝুলন্ত দেহ

১০। রাস্তা পেরোতে গিয়ে ডাম্পারের ধাক্কা। নিমতায় মৃত্যু হোমিওপ্যাথি চিকিৎসকের। রাস্তায় বিক্ষোভ, সাময়িক উত্তেজনা। 
দুর্ঘটনা, উত্তেজনা

১১। কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। ভেঙে পড়ল ইউ এন ব্রহ্মচারী ভবনের গ্রাউন্ড ফ্লোরের X-RAY রুমের ছাদের একাংশ। ঘরে কেউ না থাকায় বরাতজোরে রক্ষা।
হাসপাতালে চাঙড় ভেঙে দুর্ঘটনা

১১এ। তেলের ট্যাঙ্কারে আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু  অন্তত ৩১ জনের। আহত অন্তত ২১ জন। আগুনে পুড়ে ছাই ২০টিরও বেশি গাড়ি ও মোটরবাইক। 
মিশরে প্রাণঘাতী দুর্ঘটনা

১২। পারদপতন অব্যাহত, স্বাভাবিকের নীচে নামল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। একদিনে দেড় ডিগ্রিরও বেশি কমে পারদ ১৭ দশমিক ৪ ডিগ্রিতে। উত্তুরে হাওয়ায় তাপমাত্রা আরও
কমার পূর্বাভাস।
কলকাতা ১৭.৪

১৩। খেলার ময়দানে তৃতীয় প্রজন্ম। কলকাতায় এসে ভারতে প্রথমবার টুর্নামেন্টে খেললেন লিয়েন্ডার কন্যা আয়ানা। (লিয়েন্ডার – বাংলার মেয়ে খেলছে…..)
কলকাতায় লিয়েন্ডার-কন্যা আয়ানা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *