ABP Ananda LIVE : কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। ইউ এন ব্রহ্মচারী ভবনের গ্রাউন্ড ফ্লোরের X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার মুহূর্তে ওই ঘরে না থাকায় বরাতজোরে রক্ষা। বিল্ডিংটি প্রাচীন, এখান থেকে একাধিক বিভাগও স্থানান্তরিত করা হচ্ছে, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

আরও খবর…

তেলের ট্যাঙ্কারে আগুন, মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের।

তেলের ট্যাঙ্কারে আগুন। মিশরের রাজধানী কায়রোর কাছে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩১ জনের। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টিরও বেশি গাড়ি ও মোটরবাইক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে, কায়রো-সংলগ্ন গুরুত্বপূর্ণ রিং রোডের কাছে আচমকা ওই তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাতের আকাশ ঢেকে যায় লেলিহান শিখায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *