কলকাতা: মমতা তৃণমূলে থাকলে মামলা হচ্ছে। আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? এমনই প্রশ্ন তুলেছে মমতা তৃণমূল কংগ্রেস। যেমন NIA-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে সাবিনা ইয়াসমিনকে। গ্রেফতার করা হয়েছে পরেশরাম দাসকে। অন্য়দিকে, যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে খোদ মুখ্য়মন্ত্রী একসময় হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি ঋতব্রত-শিবিরে যাওয়ার পর, তাঁর বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ করছে না বলে, অভিযোগ করছে মমতা তৃণমূল। যদিও বিজেপির বক্তব্য়, তাদের শত্রু বা বন্ধু বলে কিছু নেই। 

বিধানসভা ভোটের পর, দু’জনার দুটি পথ দুটি দিকে বেঁকে গেছে। একদিকে মমতা তৃণমূল, যাঁর মাথায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর অন্যদিকে গণতান্ত্রিক তৃণমূল। যাঁর মাথায় রয়েছেন ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় মমতা তৃণমূল বারবার প্রশ্ন করছে, মমতা তৃণমূলে থাকলে হচ্ছে মামলা। আর গণতান্ত্রিক তৃণমূলে গেলে মাফ? মোথাবাড়িকাণ্ডে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে গত কয়েকদিনে একাধিকবার তলব করেছে NIA. বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েন সাবিনা ইয়াসমিন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে তাঁকে মহিলা সংগঠনের রাজ্য সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়। গত মাসে পদত্যাগ করেন সাবিনা ইয়াসমিন। অভিযোগ, তারপর তাঁকে মোথাবাড়িকাণ্ড নিয়ে বার বার তলব করা হচ্ছে। শুধু তিনিই নন, তলব করা হচ্ছে সাবিনার স্বামী মেহবুব আলমকেও। সুজাপুরের বিধায়ক বলেন, ”আমি বারবার ডেমোক্রেটিক তৃণমূল তথা যেটা আপনারা ঋতব্রত তৃণমূল বলছেন। সেখানে সই করার জন্য বলা হয়েছিল। আমি কিন্তু সই করিনি। এবং আমার মনে হচ্ছে যে, সেটারই রাজনৈতিক ঈর্ষা থেকে আমাদের হেনস্থা করা হচ্ছে…যেহেতু, সারেন্ডার করিনি, তারই এটা প্রতিদান আমাকে দেওয়া হল।” 

পরেশরাম দাস ক্যানিং পশ্চিমের বিধায়ক।  একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত থাকলেও, ভোটের ফলাফলের পর ঋতব্রত-শিবিরের দিকে ঝোঁকেন পরেশরাম দাস। যদিও পরবর্তীকালে আবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিই আস্থা প্রকাশ করেন বলে, দাবি করা হয় মমতা তৃণমূল কংগ্রেসের তরফে। এরপরই ৩ বছর আগের ধর্ষণের মামলায়, গত ৯ নভেম্বর বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের অভিযোগের পর তাঁর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগও উঠেছে। 

আরও পড়ুন – ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বিদ্রোহ ঘোষণা কি পরিকল্পিত ? কীভাবে তৈরি হল ঋতব্রত-শিবির ?

শামিম আহমেদ, মগরাহাট পশ্চিমের বিধায়ক। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর, তিনি ঋতব্রত-শিবির অর্থাৎ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ রাখছিলেন বলে সূত্রের দাবি। এর মধ্য়ে ৪ নভেম্বর ডায়মন্ড হারবারের সরিষায়, তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। এরপর শামিম আহমেদকে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। নির্বাচন কমিশনকে পাঠানো ইমেলেও শামিম আহমেদ লেখেন, যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমার নামে কোনও হলফনামা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়ে থাকে, তা গ্রাহ্য করবেন না। আমার প্রকৃত হলফনামা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়া হয়েছে। তারপর শামিম আহমেদের এখন কোনও খোঁজ নেই। তাঁর নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য় পুলিশ। বিধায়ক শামিম আহমেদের বাবা জানিয়েছেন, ”শামিম আহমেদকে ফাঁসানোর জন্য জিনিসটা করা হয়েছে।”

তারাতলায়, গোডাউন বিপর্যয়ের পর, বিধানসভায়, খোদ মুখ্য়মন্ত্রীর মুখে শোনা যায় ফিরহাদ হাকিমের নাম। সেই সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন। KMC-তে কী হয়েছে আমরা জানি না?’ ২৪শে জুনের সেই ভয়াবহ ঘটনার পর, ৫ মাস পেরিয়ে গেছে, ফিরহাদ হাকিম এখন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে। তাই তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ সরকার করছে না বলে অভিযোগ, মমতা তৃণমূলের। 

এই প্রসঙ্গে মমতা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ বলেন, ”পরেশরাম দাস যতদিন চাটন শিবিরে ছিলেন ততদিন কিন্তু পুলিশ তাঁকে খোঁজেনি। যেই তিনি বললেন, আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দ্বারা টিকি়ট পেয়েছি, আমি মমতাদির নেতৃত্বে থাকব, ততদিন থেকে ধর্ষণ, গণধর্ষণ মামলার পর মামলা। সেটাই শারদ্বতবাবুর কথা।”

বিরোধীদের অভিযোগকে হাতিয়ার করে পাল্টা জবাব দেয় বিজেপিও। রাজ্য় বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, ”আমাদের শত্রু বা বন্ধু বলে কোনও কিছু নেই। ভারতীয় জনতার জন্য় যারা শত্রু, তারা আমাদের শত্রু। ভারতীয় জনতা বা রাষ্ট্রের যারা বন্ধু, তারা আমাদের বন্ধু। আমাদের বন্ধু বা শত্রু এরকমভাবে আমরা রাজনৈতিক শত্রুপক্ষ বলে আমরা কোনওকিছু ভাবি না। আমাদের বিচার ধারা এটা শেখায় না।” 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *