কলকাতা: বিগ বসের ঘরে (Big Boss Bangla) নিজের শর্তে, নিজের গেম প্ল্যান অনুযায়ী খেলছেন নিরঞ্জন মণ্ডল (Niranjan Mondal)। এই খেলার প্রথমদিকে নিরঞ্জনকে বারে বারেই বলা হচ্ছিল যে, তিনি নিজেকে মেলে ধরতে পারেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গুছিয়ে নিয়েছেন নিরঞ্জন। বাড়িতে সবার সঙ্গেই কার্যত ভাল সম্পর্ক তাঁর। প্রত্যেকেই কম-বেশি পছন্দ করেন তাঁকে। কিন্তু এর আগে নিরঞ্জনকে একাকী বলে কাঁদতে দেখা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের স্বীকার হয়েছেন নিরঞ্জন। অনেকেই বারে বারে বলেছেন, তিনি বারে বারে নিজের স্ট্যান্ড বদলেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে সমর্থন করেছেন তিনি। তবে এবার, লাফটার সেনের টিমের তরফ থেকে একটি বিশেষ বার্তা শেয়ার করা হল সোশ্যাল মিডিয়ায়।

নিরঞ্জনের টিমের তরফ থেকে কী বার্তা দেওয়া হল?

সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘ইদানিং আমাদের দিকে যে পরিমাণ ঘৃণা, ট্রোলিং এবং বিদ্বেষ ধেয়ে আসছে তা সত্যিই মনখারাপ করিয়ে দেওয়ার মতো। এই পথ চলার মাঝে অনেকেই হয়তো ভুলে যাচ্ছেন, দিনের শেষে এটা একটা খেলা। সবার সঙ্গে সবার মিলবে না, সবার সঙ্গে সবার বন্ধুত্ব হবে না.. এবং সবাই একইভাবে সবকিছু দেখবে না। বিগ বস বিভিন্ন পটভূমি, ব্যক্তিত্ব এবং দৃষ্টিভঙ্গির মানুষদের একই ছাদের তলায় নিয়ে আসে। আর বাস্তব জীবনের মতোই এখানেও, সবার সঙ্গে সবার সম্পর্ক তৈরি হয় না। এটাই খুব স্বাভাবিক। আপনি কারও খেলা নিয়ে দ্বিমত পোষণ করতেই পারেন। কারও সিদ্ধান্ত অপছন্দ করতেই পারেন এবং ভিন্ন মত রাখতেই পারেন। কিন্তু সমালোচনা এবং ঘৃণার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য রয়েছে। খেলার গন্ডি ছাড়িয়ে যে ব্যক্তিগত আক্রমণ, ট্রোলিং এবং হুমকি দেওয়া হচ্ছে, সেটা দেখা ভীষণ কষ্টের। কিন্তু এই সবের মধ্যে এমন মানুষ রয়েছেন যাঁরা নিরঞ্জনকে নীরবে সমর্থন করে চলেছেন, ভালবাসা পাঠাচ্ছেন। কোনও হইচই না করে, ওর পাশে দাঁড়িয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভআবে কৃতজ্ঞ। আমাদের শুধু আশা, এত নেতিবাচকতার মধ্যেই আমাদের ভালবাসা আর সমর্থন ওর কাছে ঠিক পৌঁছে যাবে। কারণ শুধুমাত্র নিজের মতো করে থাকার জন্য এটা মনে হওয়া উচিত নয় যে, পুরো পৃথিবী তার বিরুদ্ধে। অসংখ্য ধন্যবাদ.. নিরঞ্জনের পাশে থাকার জন্য এবং আমাদের আরও একবার মনে করিয়ে দেওয়ার জন্য যে, মানবিকতা এখনও বেঁচে রয়েছে।’

আরও পড়ুন: Big Boss Bangla: ‘ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..’, বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *