ABP Ananda LIVE : কবে হবে পুরভোট, আজও হল না ফয়সালা। কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠাতে প্রাথমিক প্রস্তাব দেশের শীর্ষ আদালতের। যদিও সেই প্রাথমিক প্রস্তাবে আপত্তি প্রকাশ করেছে রাজ্যে। সরকারি আইনজীবীর দাবি, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ মামলা সুপ্রিম কোর্টই নিষ্পত্তি করুক। কলকাতা হাইকোর্টে মামলা ফেরাতে সুপ্রিম কোর্টের প্রস্তাবের পক্ষে বাম ও মমতা তৃণমূলের আইনজীবীরা। আগামী সোমবার অর্থাৎ ৩০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্য সরকারকে মামলা ফেরত পাঠানোর প্রস্তাব প্রসঙ্গে নিজেদের মত জানাতে হবে বলে নির্দেশ সুপ্রিম কোর্টের। এর আগে কলকাতা পুরভোট সংক্রান্ত মামলায় প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য় সরকারকে।

আরও খবর…

সংখ্যাগরিষ্ঠ দলের মান্যতা পেতে আশাবাদী NCPI সাংসদ অরূপ চক্রবর্তী

সংখ্যাগরিষ্ঠ দলের মান্যতা পাওয়া যাবে, এটাই তাঁদের আশা, মন্তব্য NCPI সাংসদ অরূপ চক্রবর্তীর। দলত্যাগ বিরোধী আইনে গোটাটা বিচার হোক, পাল্টা দাবি সৌগত রায়ের।

Source link