বিজেন্দ্র সিংহ, কলকাতা : কবে পুরভোট, ফয়সালা হল না আজও। সোমবার সুপ্রিম কোর্টে ফের হবে শুনানি। কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠাতে রাজ্যকে প্রাথমিক প্রস্তাব দিল সর্বোচ্চ আদালত। কিন্তু আপত্তি জানালেন আইনজীবী তুষার মেহতা।
এদিন পুরভোট সংক্রান্ত মামলাগুলি কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাতে প্রাথমিক প্রস্তাব দেয় সুপ্রিম কোর্ট । সেই পক্ষেই ছিল বাম ও মমতা তৃণমূল। কিন্তু সুপ্রিম কোর্টেই শুনানিতে আগ্রহপ্রকাশ করেন রাজ্যের আইনজীবী তুষার মেহতা। রাজ্য এই বিষয়ে মত জানাবে সোমবার।
এর আগে সোমবার কলকাতা পুরভোট সংক্রান্ত মামলায় প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য় সরকারকে। আপত্তি জানানোর জন্য় কেন ৭ দিন সময় দেওয়া হয়েছিল? এটি অত্যন্ত অযৌক্তিক। ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ কী করে করলেন প্রশাসক? ওঁর তো ক্ষমতাই নেই। কলকাতা-পুরভোট সংক্রান্ত শুনানিতে এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।