গ্রহের অবস্থান বদল মানেই জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন রাশির জীবনে নতুন প্রভাব। এবার রাশি পরিবর্তন করে ফেলেছে চলেছে সুখ, সৌন্দর্য, প্রেম, বিলাসিতা ও ঐশ্বর্যের কারক গ্রহ শুক্র। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্রের এই গোচর হয়েছে ২০২৬ সালের ২২ নভেম্বর। 

বেশ কয়েকটি রাশির জীবনে এই সময় আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং সম্পর্কের ক্ষেত্রে সুখবর নিয়ে আসতে পারে। আবার কিছু রাশির জাতক-জাতিকাদের খরচ ও স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে।

শুক্রের গোচরে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে কোন দুই রাশিকে?

তুলা রাশিতে শুক্রের প্রবেশ অধিকাংশ রাশির জন্য ইতিবাচক ইঙ্গিত দিলেও বৃশ্চিক ও মীন রাশির জাতক-জাতিকাদের কিছু বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হচ্ছে।

বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে শুক্রের অবস্থানের কারণে খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বিলাসবহুল সামগ্রী কেনা কিংবা অপ্রয়োজনীয় খরচের প্রবণতা আর্থিক পরিস্থিতিতে চাপ তৈরি করতে পারে। তাই আয়-ব্যয়ের হিসাব বুঝে চলা এবং বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন।

অন্যদিকে, মীন রাশির অষ্টম ঘরে শুক্রের অবস্থান অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি করতে পারে। স্বাস্থ্য, মানসিক চাপ এবং আচমকা আর্থিক ব্যয়ের বিষয়ে সতর্ক থাকা জরুরি। কোনও সমস্যা দেখা দিলে অবহেলা না করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। 

জ্যোতিষশাস্ত্রের এই গণনা অনুযায়ী, শুক্রের তুলা রাশিতে অবস্থান ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাশির জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। 

পঞ্জিকার গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২২ নভেম্বর শুক্র কন্যা রাশি ছেড়ে নিজের রাশি তুলায় প্রবেশ করেছে। জ্যোতিষশাস্ত্রে তুলা শুক্রের নিজের রাশি। ফলে এখানে শুক্রের অবস্থানকে বিশেষ শক্তিশালী বলে মনে করা হয়। এই অবস্থান বজায় থাকবে ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ, আগামী কয়েক সপ্তাহে ১২টি রাশির জীবনে শুক্রের প্রভাব আলাদা আলাদাভাবে পড়তে পারে।

মেষ রাশি: মেষ রাশির জাতক-জাতিকাদের সপ্তম ঘরে অবস্থান করবে শুক্র। ফলে দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হতে পারে। সঙ্গীর সঙ্গে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় যাঁরা অংশীদারির ভিত্তিতে কাজ করেন, তাঁদের জন্যও সময়টি ইতিবাচক হতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।

বৃষ রাশি: বৃষ রাশির ষষ্ঠ ঘরে শুক্রের অবস্থান দৈনন্দিন খরচ বাড়াতে পারে। তাই আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। খাবারদাবার ও স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। কর্মক্ষেত্রে বিরোধ বা প্রতিযোগিতা বাড়তে পারে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার আগে সতর্ক থাকুন।

মিথুন রাশি: মিথুন রাশির পঞ্চম ঘরে শুক্রের গোচর বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভাল ফল করতে পারেন। সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজ প্রশংসা পেতে পারে। প্রেমের সম্পর্কে জমে থাকা অভিমান ও দূরত্ব কমার সম্ভাবনা রয়েছে। সন্তানসংক্রান্ত বিষয়েও সুখবর আসতে পারে।

কর্কট রাশি: কর্কট রাশির চতুর্থ ঘরে প্রবেশ করবে শুক্র। এর ফলে পারিবারিক জীবন ও সুখ-স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে নতুন বাড়ি, জমি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়নের সুযোগ তৈরি হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। বাড়িতে শুভ অনুষ্ঠান বা আনন্দের পরিবেশ তৈরি হতে পারে।

সিংহ রাশি: সিংহ রাশির তৃতীয় ঘরে শুক্রের অবস্থান সাহস, আত্মবিশ্বাস এবং যোগাযোগের দক্ষতা বাড়াতে পারে। কাজের প্রয়োজনে ছোটখাটো ভ্রমণ থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইবোনদের সহযোগিতা পাবেন। নিজের কথা বলার ধরন এবং কাজের দক্ষতার জন্য কর্মক্ষেত্র ও সামাজিক পরিসরে প্রশংসিত হতে পারেন।

কন্যা রাশি: কন্যা রাশির দ্বিতীয় ঘরে শুক্রের গোচর আর্থিক দিক থেকে শুভ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। আয় ও সঞ্চয় বাড়ানোর সুযোগ আসতে পারে। পারিবারিক পরিবেশও অনুকূল থাকবে। আপনার কথাবার্তা এবং ব্যবহার অন্যদের প্রভাবিত করতে পারে।

তুলা রাশি: তুলা রাশির প্রথম ঘর অর্থাৎ লগ্নে অবস্থান করবে শুক্র। নিজের রাশিতে শুক্রের এই অবস্থানকে বিশেষ শুভ বলে মনে করা হয়। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সম্মান ও পরিচিতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি জীবনযাত্রাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির দ্বাদশ ঘরে শুক্রের গোচর হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই অবস্থান অপ্রয়োজনীয় খরচ বাড়াতে পারে। শখ, বিলাসিতা কিংবা লোকদেখানো জিনিসের পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করার প্রবণতা তৈরি হতে পারে। ফলে সঞ্চয়ে টান পড়তে পারে। তাই এই সময় বাজেট মেনে চলুন। বড় অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাড়াহুড়ো না করাই ভাল।

ধনু রাশি: ধনু রাশির একাদশ ঘরে শুক্রের অবস্থান আর্থিক উন্নতির সম্ভাবনা তৈরি করছে। চাকরিজীবী ও ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। আয়ের একাধিক পথ খুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। বন্ধু, পরিচিত ব্যক্তি কিংবা বড় ভাইবোনের কাছ থেকেও গুরুত্বপূর্ণ সাহায্য পেতে পারেন।

মকর রাশি: মকর রাশির দশম ঘরে শুক্রের গোচর কেরিয়ারের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম ও দক্ষতা নজরে আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি কিংবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। পেশাগত জীবনে নিজের অবস্থান আরও শক্তিশালী করার সময় এটি।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির নবম ঘরে শুক্রের অবস্থান ভাগ্যের সহায়তা পাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা লাভজনক হতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়ারা ভাল ফল করতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা সরকারি কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মীন রাশি: মীন রাশির অষ্টম ঘরে শুক্রের গোচর কিছুটা চ্যালেঞ্জের পরিস্থিতি তৈরি করতে পারে। আচমকা খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে অকারণ বিবাদে জড়িয়ে পড়বেন না। গাড়ি চালানোর সময়ও সতর্ক থাকুন। এই সময়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো জরুরি।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *