আবির দত্ত, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরের একাধিক প়ঞ্চায়েত সমিতি দখলের পর এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI. মঙ্গলবার সেখানকার ২৪জন সদস্য়ের মধ্য়ে ১৯জন যোগদান করলেন NCPI-তে। উন্নয়নের স্বার্থে যোগদান বলে দাবি NCPI-এর। পাল্টা এই নিয়ে শুরু হয়েছে তরজা।
তৃণমূল ভেঙে NCPI তৈরি করেছেন লোকসভার বিদ্রোহী সাংসদরা। এখন পঞ্চায়েত স্তরেও তৃণমূলকে ভেঙে শক্তি বাড়াচ্ছে সেই NCPI.উত্তর ২৪ পরগনা থেকে উত্তর দিনাজপুর – দলবদলে ভর করে একাধিক গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি তৃণমূলের থেকে ছিনিয়ে নিচ্ছে তারা।এবার সেই তালিকায় যুক্ত হল চোপড়া পঞ্চায়েত সমিতি।মঙ্গলবার সেখানকার ২৪ জন সদস্য়ের মধ্য়ে ১৯ জনই যোগ দেন NCPI-তে।কলকাতায় কসবায় NCPI-এর অফিসে এসে শিবির বদল করেন তাঁরা।
মমতা তৃণমূল থেকে NCPI-তে যোগদানকারী বলেন,’চোপড়া পঞ্চায়েত সমিতি, উত্তর দিনাজপুর জেলা, সেখান থেকে আমরা ১৯ জন সদস্য় যোগদানের উদ্দেশ্য়ে আমরা এসে পৌঁছলাম। আমরা এর আগে প্রত্য়েকেই তৃণমূল কংগ্রেসে ছিলাম। আমাদের সভাপতি, সহকারী সভাপতি, আমি নিজে, আমাদের ৯জন কর্মাধ্য়ক্ষ, অন্য়ান্য় সদস্য়।’
মমতা তৃণমূল থেকে সদ্য় NCPI-তে যোগদানকারী : উন্নয়নের স্বার্থে আমরা আজকে NCPI দলে যোগদান করছি।
এবিপি আনন্দ : আরও কি যোগদান হতে পারে উত্তরবঙ্গে আপনাদের চোপড়া থেকে?
মমতা তৃণমূল থেকে সদ্য় NCPI-তে যোগদানকারী : হ্য়াঁ, আশা রাখছি, পঞ্চায়েত আছে আরও।
অধিকাংশ সদস্য়ের দলবদলের ফলে বোর্ডের রাশ আপাতত NCPI-এর হাতে। NCPI সম্পাদক রাজীব সিন্হা বলেন,’পুরো পঞ্চায়েতের অধিকাংশ সদস্য় আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের পরিবারে। এর ফলে আমরা বোর্ড গঠন করতে পারব।’ তবে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, মাত্র ক’দিন আগে চর্চায় উঠে আসা দল NCPI, আচমকা এত ক্ষমতাশালী হয়ে উঠল কীকরে? জেলায় জেলায় তৃণমূল ভাঙিয়ে পঞ্চায়েত দখল করার মতো ক্ষমতা তারা পেল কীকরে? তবে কি এর নেপথ্য়ে বিজেপি? NCPI কি তবে বিজেপিতে যাওয়ার ওয়েটিং রুম? জল্পনা উস্কে দিয়েছে সোমবার NCPI-তে এক যোগদানকারীর এই মন্তব্য়।
অরূপ চক্রবর্তী, সাংসদ, NCPI (বিদ্রোহী তৃণমূল) : আমরা কেন্দ্রে বিজেপি সরকারকে সমর্থন করতে প্রস্তুত। কারণ আমরা যেহেতু আমরা জোটটাকে সমর্থন করছি NDA, NDA-কে সমর্থন করা মানে তো পরোক্ষভাবে তাদেরকেই (BJP)সমর্থন করা।
এবিপি আনন্দ : আপনি বলছেন, NCPI-টা একটা ওয়েটিং রুম, যেখান থেকে আপনি সরাসরি BJP-তে যেতে পারবেন?
অরূপ চক্রবর্তী, সাংসদ, NCPI (বিদ্রোহী তৃণমূল): সমর্থন করতে পারব। কেন্দ্র এবং রাজ্যের সমস্ত সরকারি পলিসিগুলোকে। এরপর তো NDA-এর সঙ্গে আমাদের আলোচনা হবেই।
এই ইস্য়ুকে হাতিয়ার করেই সরব হয়েছে মমতা তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে এই দলবদল এবং পঞ্চায়েত দখল ঘিরে তরজা চলছেই।