নয়া দিল্লি: অবশেষে NCPI সাংসদরা জবাব দিলেন লোকসভার স্পিকারকে। কেন তাঁদের সাংসদ পদ খারিজ করা হবে না, জানালেন তাঁরা। এ ছাড়াও NCPI সাংসদরা জানিয়েছেন, কেনই বা দলত্যাগ বিরোধী আইনের আওতায় পড়বেন না তাঁরা। NCPI সূত্রেখবর, কয়েকজন সাংসদ গতকালই সেই উত্তর দিয়েছেন। বাকিরা উত্তর জমা করেছেন আজ। আর এবার উত্তর দেওয়া নিয়ে মুখ খুললেন তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তী। এবিপি আনন্দকে তিনি জানালেন তাঁর মনের কথা।

আরও পড়ুন: কেন সাংসদ পদ খারিজ হবে না, স্পিকারের কাছে আজ উত্তর জমা দিলেন NCPI সাংসদরা, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

অরূপ চক্রবর্তী বলেন, “ওঁরা যেমন উত্তর চেয়েছেন, তেমন উত্তর দিয়েছি। আমরা বলেছি আমরা ভারতীয় সংবিধানে থাকা কোনও নিয়মই লঙ্ঘন করিনি। কারণ, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর যে অবস্থা তৈরি হয়েছিল, সেখানে আমাদের একটা বৈঠক হয়। আমরা সাংসদরা বসে সিদ্ধান্ত নিই, এই মুহূর্তে আমাদের সংগঠনকে রাখতে গেলে, মানুষের শ্রদ্ধা রাখতে গেলে আমাদের একটা টিম তৈরি করা উচিত। তখন আমরা NCPI তৈরি করি। এবং আমরা স্পিকারকে জানিয়ে দিই।”

NCPI-তে যোগ দিয়ে তাঁরা NDA-কে সমর্থন করবেন বলে ঠিক করেন, জানান তালডাংরার সাংসদ। তিনি বলেন, “আর সেই অনুযায়ী আমরা  NDA-কে সমর্থন করার কথা বলি। NDA-ও আমাদের সমর্থন করার কথা বলে। তাতে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ওঠে যে আমরা দল বিরোধী কাজ করেছি। কিন্তু এটা কোনও ব্যাপার নয়। এবং আমরা সংখ্যাগরিষ্ঠ দল। আর সংখ্যাগরিষ্ঠ দলেরটাই মান্যতা পাবে বলেই আমরা আশা করছি।”

কিন্তু উত্তর দিতে এত দেরি কেন? কী বলছেন তালডাংরার সাংসদ অরূপ চক্রবর্তী? তিনি বললেন, “বিভিন্ন কারণে আমরা বারবার সময় চেয়েছি। কখনও ভাইফোঁটা, কখনও কালীপুজো, কখনও দিওয়ালি, কখনও দুর্গাপুজো; এই সব ব্যাপার আছে তো। এবার আমাদের দল যা সিদ্ধান্ত নেবে, তাই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে কি না, দেখা যাক। যদিও জোট তো সেন্ট্রাল লেভেলে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে নিশ্চয়।”

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছেন, সেই অভিযোগগুলো খণ্ডন করে তাঁরা জবাব দিয়েছেন। এমন কথাই জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেছেন যে তাঁরা ইতিমধ্যেই চিঠি দিয়ে লোকসভার স্পিকারকে জানিয়ে দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *