কলকাতা : CID-এর জালে এবার শামিম আহমেদ-ঘনিষ্ঠ। মগরাহাট পশ্চিমের মমতা-তৃণমূলের বিধায়ক শামিম আহমেদের ডান হাত বলে পরিচিত আসিফ ইকবালকে গ্রেফতার করেছে সিআইডি। পূর্ব মেদিনীপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে CID । শামিম আহমেদের বিরুদ্ধে জমি-প্রতারণা ও তোলাবাজির মামলা রয়েছে। ওই একই মামলার FIR-এ মূল অভিযুক্ত এই আসিফ ইকবাল। কিছুদিন আগেই এই মামলায় শামিম আহমেদের খোঁজে তাঁর বাড়িতে তল্লাশি চালায় CID । যদিও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের। 

শামিম আহমেদের ঘনিষ্ঠ আসিফ ইকবালের গ্রেফতারি প্রসঙ্গে বেলেঘাটার তৃণমূল বিধায়ক এবং মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘এই যে সবটাই… শামিম আহমেদ যতদিন চাটন শিবিরে ছিলেন, ততদিন কিন্তু পুলিশ, সিবিআই কেউ সেখানে যায়নি। যে মুহূর্তে… এই পরেশরাম দাস, যতদিন চাটন শিবির, গদ্দার শিবির, বেইমান শিবিরে ছিলেন, ততদিন তাঁদের বিরুদ্ধে কোনও তদন্ত, অ্যারেস্ট এইসব শোনা যায়নি। যে মুহূর্তে তাঁরা বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের নেত্রী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনক, সঙ্গে সঙ্গে এইসব আরম্ভ হয়ে গেছে। পরেশরাম দাসকে গ্রেফতার করতে হবে। শামিম আহমেদের বাড়ি পুলিশ পাঠাতে হবে। শামিমের ডানহাতকে গ্রেফতার করতে হবে। মোশারফ হোসেন, কত ভাল একটা কর্মসূচি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক, তাঁকে আটকানোর জন্য তাঁর ভাইকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে। এগুলো চলছে।’ 

পুর-প্রশাসকের ঘরে ঢুকে হম্বিতম্বির অভিযোগ, ভেঙেছে পুরসভার বিল্ডিংয়ের কাচ, দমদমে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল 

গত ৪ নভেম্বর সরিষায় তৃণমূলের অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা। পুলিশের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে জেরায় এই টাকার হদিশ মিলেছে। এই টাকার পুরোটাই তোলাবাজির টাকা বলে বৃহস্পতিবার আলিপুর আদালতে জানিয়েছে ডায়মন্ড হারবার জেলার পুলিশ। তোলার টাকাই ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছিল। আলিপুর আদালতে জমা দেওয়া নথিতে এমনটাই জানিয়েছে ডায়মন্ড হারবার জেলার পুলিশ। 

সম্প্রতি মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিয়েছিল CID. জলের দরে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা খোলেনি। খোঁজ মেলেনি শামিম আহমেদের। পার্টি অফিসে এক কোটির বেশি টাকা উদ্ধার, নিরাপত্তা প্রত্যাহারের পর, মমতা-তৃণমূলের মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে হানা দিয়েছিল CID. বাজার মূল্যের থেকে অনেক কম টাকায় জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রতারণা, তোলাবজি, জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয় ডায়মন্ড হারবার থানায়। এই মামলার তদন্তভার নেয় CID. 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *