বিজেন্দ্র সিংহ, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউ, কলকাতা : পুরভোট কবে হবে ঠিক নেই, কিন্তু জোট নিয়ে ঘোঁট চলছে। জল্পনা চলছে, মমতা তৃণমূলের শিবির ত্য়াগ করে NCPI হয়ে কি এবার বিজেপির পথে পা বাড়াবেন বিদ্রোহীরা ? পশ্চিমবঙ্গে কি কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে জোট হচ্ছে ? তা নিয়েও চাপানউতোর চলছে। 

জোট-মহাজোট-গণতান্ত্রিক জোট-ধর্ম নিরপেক্ষ জোট-উন্নয়নশীল জোট-সামনে জোট-পিছনে জোট-আড়ালে জোট। জোট রাজনীতিতে কত কিছুই না দেখতে হয় ভোটারদের। কে কখন ক্ষমতার জন্য় কার বন্ধু-কার শত্রু…বুঝে ওঠা দায়…এ যেন মেঘ-রোদ্দুরের খেলা। আগে উপরতলায় সরাসরি হচ্ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে বিধায়করা অন্য় শিবিরে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভার সাংসদরা বিজেপির জোট শিবিরে চলে গেলেন। তৃণমূল থেকে হঠাৎ ইস্তফা দিয়ে কেউ কেউ বিজেপির রাজ্য়সভার সাংসদ হয়ে গেলেন। আর এখন হঠাৎ করে নিচুতলা থেকে তৃণমূলের একাংশ কাকলি ঘোষ দস্তিদার-সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়দের NCPI-তে যোগদান করছেন, আর একের পর এক পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতি দখল করতে শুরু করেছেন।

চূড়ান্ত গন্তব্য় বিজেপি, ভায়া NCPI….? সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, “তৃণমূলে আছি, বিজেপিতে আছি। এই দুইয়ের মাঝখানে কোথাও একটা ঝুলে থাকার নাম হচ্ছে NCPI।”

এদিকে বিজেপিকে রুখতে বিরোধীদের সার্বিক ঐক্য়বদ্ধ হওয়ার জল্পনায় আপাতত ইতি। দিল্লিতে এক মঞ্চে এলেও…রাজ্য়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সিপিএম হাত ধরে হাঁটছে না। সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি বলে দিয়েছেন, “প্রতিটি রাজ্যে কী করতে হবে, তা নির্ভর করে রাজ্যগুলির নির্দিষ্ট পরিস্থিতির উপর।”

এদিকে মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, “যদি একটা নির্দিষ্ট লক্ষ্যে কিছু হয়, তাহলে আলাদা আলাদা রাজ্য যদি হয়, তাহলে ওঁদের দিল্লির নীতিটা কী ?”

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে সিপিএমের জোট না হলেও পশ্চিমবঙ্গে কি কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে জোট হচ্ছে ?

মমতা তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “অধীর চৌধুরী কে ? আমি তো করব ওই কংগ্রেসের সঙ্গে। সে তো ‘ইন্ডিয়া’ জোটের যে ফর্মুলা সেই ফর্মুলায় যে হবে হবে।”

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, “কোন নেতা কী বলেছেন জানি না। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। অধীর চৌধুরী ও দীপা দাশমুন্সি। তাঁদের গুরুত্ব সারা বাংলায় অপরিসীম।” 

এদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, “এরা পর্দার আড়ালে দিল্লিতে বসে বসে তো দোস্তিই করত। পশ্চিমবঙ্গে কুস্তির ভান করত। এখন তো আর ঘোমটার নীচে খ্য়ামটা নাচন দেখানোর দরকার নেই।” পুরভোট কবে হবে ঠিক নেই, কিন্তু জোট-ঘোঁট চলছে।

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *