কলকাতা : গোমাতা হত্যা হলেই কড়া ব্যবস্থা নেবে সরকার, সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি গোশালা উন্নয়ন ও গোমাতার সেবার জন্য বছরে ১ লক্ষ টাকা করে মিলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘পশ্চিমবঙ্গে প্রাণীসম্পদ বিকাশ দফতর থেকে গোকুল মিশন লঞ্চ করা হল। গোশালাগুলির ক্ষেত্রে ১ লক্ষ টাকা সহযোগিতা করা হবে। দুগ্ধপ্রদানকারী গরু কেনার স্কিমও নেওয়া হয়েছে গোকুল মিশন এবং গোশালাগুলির ক্ষেত্রে। বয়স্ক গরুদের রক্ষণাবেক্ষণ করা… পরিষ্কার কথা শুনে রাখুন গোমাতা কাটতে দেব না। আইন দেখছি। বিলও আনব। এই রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। এখানে এসব চলবে না। গোমাতার উপর হাত ওঠাতে দেব না। আমরা যথেষ্ট কড়া ব্যবস্থা নেব। এখন তো আইনও আছে। ১৯৫০- এর ক্যাটল অ্যাক্ট। হাইকোর্টের রায়ও আছে। ১৯৫০- এর ক্যাটল অ্যাক্ট অনুযায়ী যা আছে তাই যাবে। কসাইখানা আর গোমাতার উপর হাত তোলা, দুটো এক জিনিস নয়। কসাইখানায় যেসব প্রাণীর ক্ষেত্রে অনুমতি রয়েছে, সেখানে করতে পারেন। লুকিয়ে কেউ করছে… তাহলে আমরাও কড়া ব্যবস্থা নিচ্ছি। ধরতে পারলে ভুগবে। খড়গপুরে করেছিলাম। এখনও জেলে রয়েছে হাওড়ার বাঁকড়ার কয়েকজন। বারুইপুরেও সব কিছু খোলা ছিল। পুলিশ দ্রুত তদন্ত করে বন্ধ করে দিয়েছে।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *