হুগলি: হুগলির মগরা থানায় বাজেয়াপ্ত কোটি টাকার সোনার ‘বেআইনি’ নিলামের অভিযোগে, সাসপেন্ড আইসি। ইতিমধ্য়েই এই ঘটনার তদন্তে নেমেছে এডিজি পশ্চিমাঞ্চল।

আরও পড়ুন, কলকাতা মেডিক্যাল কলেজে হামলা ও অধ্যক্ষকে ঘেরাওকাণ্ডে এবার নোটিস পুলিশের
নির্দিষ্ট নিয়ম না মেনে কোটি টাকার সোনা ৮০ লক্ষ টাকায় বিক্রির অভিযোগ। সূত্র মারফৎ খবর, নিলামে ওই সোনার বাট কিনেছে উত্তরবঙ্গের এক ব্যবসায়ী।’বেআইনি নিলামের নেপথ্যে কারা? জড়িত আছে বড় কোনও চক্র?’, কীভাবে নিয়ম ভেঙে সোনার নিলাম করা হল? এই যাবতীয় বিষয়ে প্রশ্নের উত্তর পেতে তদন্তে নেমেছে এডিজি পশ্চিমাঞ্চল।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর, ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেকোনও ক্ষেত্রেই অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, বারংবারং মনে করানো হয়েছে। গত কয়েক মাসে, তোলাবাজি ও ঘুষের অভিযোগে একাধিক হেভিওয়েটকে গ্রেফতার করা হয়েছে। এবার সামনে উঠে এল হুগলির মগরা থানার ঘটনা।