অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিজেপি বিধায়কের অসুস্থতা প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘পুলিশ তদন্ত করে দেখবে কী বিষয় আছে। যদি কেউ অপরাধী হয়, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। চিন্তার কোনও কারণ নেই। আমাদের মূল লক্ষ্য হল তাঁকে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাওয়া। সেই প্রচেষ্টা চলছে। সরকারের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সবাই বিষয়টা দেখছে।’