কলকাতা: মধ্যবিত্তের হাতের বাইরে চলে গিয়েছিল সোনার দাম। হলুদ ধাতু কার্যত ছুঁতেই পারছিলেন না সাধারণ মানুষ, এতটাই দাম বেড়ে গিয়েছিল। তবে বেশ কিছুদিন ধরেই সোনার দামে পতন দেখা যাচ্ছে। প্রায় রোজই অল্পবিস্তর কমে যাচ্ছে সোনার দাম। গত কয়েকদিনের ধারাবাহিকতা বজায় রেখে শনিবার, ২১ নভেম্বরও কলকাতার বাজারে সস্তা হয়েছে হলুদ ধাতু। শনিবার শহরে সোনার দাম গত কয়েক মাসের তুলনায় অনেকটাই কম রয়েছে। স্বাভাবিকভাবেই সোনার দামে এই পতনে স্বস্তি পেয়েছেন ক্রেতারা। আর এই প্রসঙ্গে, সোনা কম কেনার পরামর্শ মানায় গতকাল লখনউয়ে সভা থেকে মন্তব্য প্রধানমন্ত্রীর।
সোনার দাম কমা প্রসঙ্গে কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এদিন লখনউয়ের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেন, ‘এক বছর আগে আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, যদি খুব প্রয়োজন না থাকে, তবে অন্তত এক বছর সোনা কিনবেন না। আমার মতো একজন সাধারণ মানুষের কথায় মানুষ সাড়া দিয়ে সোনা কেনা কমিয়ে দিয়েছেন। এটি দেখে আমি আনন্দিত, আর এর ফলেই সোনার দাম কমেছে।’ গতকাল লখনউয়ে সভা থেকে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।মে মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতের বৈদেশিক মুদ্রার উপর চাপ তৈরি হয়েছিল। সেই সময়ে বৈদেশিক মুদ্রার সাশ্রয়ের জন্য সোনা কেনা কমানোর আবেদন করেছিলেন প্রধানমন্ত্রী। সেই সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তি দিয়েছিলেন, সোনা আমদানির ক্ষেত্রেও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। তাই জাতীয় স্বার্থে এক বছরের জন্য প্রয়োজন না হলে সোনা কেনা থেকে বিরত থাকা উচিত। একইসঙ্গে জ্বালানি ব্যবহার কমানো, ওয়ার্ক ফ্রম হোম চালু করা এবং বিদেশ ভ্রমণ কমানোর মতো একাধিক পরামর্শও দিয়েছিলেন তিনি। সেপ্টেম্বর মাসেও অপ্রয়োজনে সোনা না কেনার আবেদন পুনরায় জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
#WATCH | Lucknow, Uttar Pradesh: Prime Minister Narendra Modi says, “A year ago, I urged the countrymen: for one year, if it is not necessary, please do not buy gold.’ And I am happy, just as Lal Bahadur Shastri ji had asked the countrymen to skip one meal, and this country obeyed his call; my country still holds that same character. An ordinary person like me asked to buy less gold; the countrymen bought less gold, and gold prices fell. Today, people are telling me, ‘Modi ji, you spoke, we listened to your advice, and our money was saved.” (Source: ANI/DD News)
— ANI (@ANI) November 21, 2026
আরও পড়ুন: Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের ‘রামায়ণ’