ঘূর্ণিঝড় 'আকভান'-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে এ রাজ্যের আবহাওয়া। বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশে অবস্থান করছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের ১৯ নভেম্বর, ২০২৬-এর বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর দিকে এগোচ্ছে আকভান। আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল পেরিয়ে দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগনোর সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ক্রমশ বদলাচ্ছে এ রাজ্যের আবহাওয়া। বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশে অবস্থান করছে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। আলিপুর আবহাওয়া দফতরের ১৯ নভেম্বর, ২০২৬-এর বিশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর দিকে এগোচ্ছে আকভান। আগামী ২০ নভেম্বর দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল পেরিয়ে দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগনোর সম্ভাবনা রয়েছে।

নরসাপুর থেকে পুরীর মধ্যে, গোপালপুরের কিছুটা পূর্বদিকে উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপরেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক বা দু'টি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এক বা দু’টি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

২০ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্তও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় স্বস্তি ফেরার সম্ভাবনা কম। হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মুর্শিদাবাদ জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

২১ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মুর্শিদাবাদ জেলার এক বা দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শুধু বৃষ্টি নয়, সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ১৯ নভেম্বর সকাল থেকে ২০ নভেম্বর দুপুর পর্যন্ত হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটারে।

২০ নভেম্বর দুপুর পর্যন্ত সমুদ্রের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, দমকা হাওয়ার ক্ষেত্রে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় সতর্ক করা হয়েছে বন্দরগুলিকেও। কলকাতা ও হলদিয়া বন্দরে লোকাল কশনারি ওয়ার্নিং নম্বর ৩ জারি রয়েছে। সাগরদ্বীপ বন্দরে জারি করা হয়েছে দ্বিতীয় পর্যায়ের সতর্কবার্তা। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Published at : 19 Nov 2026 04:20 PM (IST)

আরও জানুন জেলার

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *