কলকাতা: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অমিত শাহের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে তার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারীর। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্য একটি ইস্যুতেও প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রশ্ন: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রাইম মিনিস্টার যাবেন ?
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী: আমরা অনুরোধ করেছি, প্রাইম মিনিস্টারের ডেট নিয়ে তাঁরা করবেন, ..প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না। বিজেপি সরকারে না এলে, চিংড়িঘাটার জটও কোনওদিন মিটত না। একটা জায়গায় ৭০০ মিটার আটকে ছিল, যে কাজটা ১৭ মাস করেনি আগের সরকার, ১৭ দিনে আমরা করে দিয়েছি। এখন জুড়ে গিয়েছে, ট্রায়ালও হয়ে গিয়েছে। অতয়েব প্রধানমন্ত্রী তার শিডিউল মত ডেট দেবেন। ..পিএম সাহেবের হাত দিয়ে হোক। প্রায় ১০ হাজার কোটি টাকার কাছাকাছি, কলকাতা মেট্রোর জন্য…দিয়েছেন। আমাদের সরকার ছিল না, তবুও কিন্তু তিনি লোকধর্ম পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।