তৃণমূল আমলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR। যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। অভিযোগ দায়ের বাগুইআটি থানায়।

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকল-পুলিশ। অগ্নি নিরাপত্তা বিধি নিয়ে নতুন নোটিস দেওয়ার আগে অভিষেকের অফিস পরিদর্শন।

কলকাতা পুরসভার ভোট নিয়ে সমস্ত আবেদনগুলির একত্রে শুনানি হবে সুপ্রিম কোর্টে। জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর। শুনানি হতে পারে আগামী ২৩ নভেম্বর।

কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতারি শূন্য। প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা,পাশে সিনিয়ররাও। কর্মসূচির ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের।

নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান। সাংসদের উপর ডিম ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পুলিশের সামনেই গোটা ঘটনা, দাবি মহুয়ার।

মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের বাড়িতে CID. বাজারমূল্যের থেকে অনেক কমে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযান। ডাকাডাকিতেও খোলেনি দরজা, দাবি পুলিশের।

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব।  সিউড়ির সুভাষপল্লির বাড়িতে নোটিস। নিউটাউনে টুলুর ম্যানেজারের কাছ থেকে ৫ কোটি টাকা উদ্ধারকাণ্ডে করা হবে জিজ্ঞাসাবাদ।

থামল লড়াই। গত সেপ্টেম্বরে হনিমুনে সিটং বেড়াতে গিয়ে বারবিকিউয়ের সময় অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু। ৪ দিন আগেই হয়েছিল শারীরিক অবস্থার অবনতি।

এগোচ্ছে আকভান। শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে আছড়ে পড়বে গোপালপুরের কাছে। পুরীতে বৃষ্টি শুরু। সকাল থেকে কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি, বাড়বে কাল থেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *