ABP Ananda LIVE : বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ। আগামীকাল হাজিরার জন্য সিউড়ির সুভাষপল্লির বাড়িতে নোটিস দেওয়া হয়েছে। গত বছরের নভেম্বরে টুলু মন্ডলের এক ম্যানেজারের কাছে থেকে কলকাতায় ৫ কোটি টাকা উদ্ধার হয়।
আরও খবর…
তৃণমূল আমলের প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের । যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় জিরো FIR । জিরো FIR দায়ের হয়েছে বাগুইআটি থানায় । ৩ জন মহিলা অভিযোগ দায়ের করেছিলেন ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর বিরুদ্ধে।
আরও খবর…
এবার মহুয়ার দিকে ‘ছোড়া হল ডিম’ !
নদিয়ার কালীগঞ্জে মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান । সাংসদের উপর ডিম ছোড়ারও অভিযোগ। বিক্ষোভ, স্লোগান, ডি ছোড়ার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। কালীগঞ্জের গোবরায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মমতা-তৃণমূলের সাংসদ