মুম্বই: বাড়িতে ঢুকে হামলার পর প্রাণনাশের হুমকি অভিনেতা সেফ আলি খানকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও ক্লিপ। তদন্তে নামল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় যে জীশান আখতারের নাম উঠে এসেছিল, তার নাম করেই হুমকি দেওয়া হয়েছে সেফকে। সত্যিই জীশানের তরফে হুমকি দেওয়া হয়েছেন, নাকি তার নাম করে অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশষ ২০২৪ সালের অক্টোবর মাসে বাবা সিদ্দিকি খুন হওয়ার পর থেকেই বেপাত্তা জীশান। (Saif Ali Khan Threatened)

‘রোহিত গোদারা গ্যাং’য়ের নাম করে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে সেফকে। ভয়েস মেসেজের মাধ্যমে হুমকিবার্তা পাঠানো হয় সেফের ফোনে। বাবা সিদ্দিকির মতো পরিণতি হবে বলে জানানো হয় তাতে। গোটা ভারতে তাদের অপরাধের জাল ছড়িয়ে। যে অডিও ক্লিপ সামনে এসেছে, তাতে একজনের গলা শোনা গিয়েছে। সেটি জীশানের গলা বলেই দাবি। কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করে দেখছে পুলিশ। (Bollywood News)

আরও পড়ুন: ‘কারও চাকরি থাকবে না, মানুষের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে সরকারকে’, AI-এর বাড়বাড়ন্তে নয়া ভবিষ্যদ্বাণী

২০২৪ সালের অক্টোবর মাসে বান্দ্রায় ছেলে জীশান সিদ্দিকির অফিসের বাইরে বাবা সিদ্দিকিকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা। তদন্তে প্রথমে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে আসে। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা প্রকাশ করে জীশান। দাবি করে, সে বিদেশে রয়েছে। তবে বিশ্নোই গ্যাং নয়, সে ‘রোহিত গোদারা গ্যাং’য়ের সদস্য।

লাগাতার বলিউড তারকাদের প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা সামনে আসছে। চলতি মাসেই তুষার কপূর এবং আয়ুষ্মান খুরানাকে হুমকি দেওয়া হয় বলে সামনে আসে। ওই দু’টি ঘটমাতেই বৈভব মিশ্র নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ৩০ বছর বয়সি বৈভব তথ্যপ্রযুক্তি নিয়ে বেঙ্গালুরুতে পড়শোনা করে। কোনও অপরাধ গোষ্ঠীর সঙ্গে যোগ ছিল না তার। বরং AI ব্যবহার করে হুমকিবার্তা পাঠায়। হুমকিবার্তা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেননি সেফ।

আরও পড়ুন: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু

এর আগে, ২০২৫ সালের ১৬ জানুয়ারি বাড়িতে ঢুকে সেফের উপর হামলা করে এক দুষ্কৃতী। সেফ ও করিনা কপূরের সন্তানদের ঘরে ঢুকে, তাঁদের ছোট ছেলে জেহ্-র গলায় ছুরি ধরে সে। ছেলেকে বাঁচাতে ওই দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়েন সেফ। দু’জনের মধ্যে ধস্তাধস্তি হয়। সেই সময় সেফের পিঠে ছুরি বসিয়ে দেয় ওই দুষ্কৃতী। ছুরির একটি অংশ ভেঙে ঢুকে যায় সেফের শরীরে। অল্পের তার মেরুদণ্ড ছোঁয়নি ছুরিটি। পাশাপাশি, সেফের গলায়,পেটেও  কোপ বসায় ওই দুষ্কৃতী। আহত অবস্থায় ছেলে তৈমুরের সঙ্গে হাসপাতালে পৌঁছন সেফ। জটিল অস্ত্রপচারে ছুরির ভাঙা অংশ বের করা হয় তাঁর শরীর থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *