কলকাতা: প্রথমে ঘোষণা হয়েছিল, এই বছর মুক্তি পাবে না জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ -এর নতুন সিজন। ইতিমধ্যেই এই ওয়েব সিরিজের ৪টে সিজন মুক্তি পেয়ে গিয়েছে। অনেকেই প্রত্যাশা করেছিলেন যে, এই বছরই আসবে ‘পঞ্চায়েত’-এর নতুন সিজন। তবে সদ্যই ঘোষণা করা হয় যে, এই বছর আসছে না পঞ্চায়েতের নতুন সিজন। তবে কবে সেই নতুন সিজন আসবে, সেটাও বলে দেওয়া হয়নি প্রযোজনা সংস্থার তরফ থেকে। এই খবরে মনখারাপ হয়ে গিয়েছিল সবারই। প্রত্যেকেই আশাহত। তবে তারপরেই ট্যুইস্ট!

প্রকাশ্যে চলে এল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তির দিন

এরপরে প্রযোজনা সংস্থা এবং ওয়েব প্ল্যাটফর্মের তরফ থেকে ঘোষণা করা হয়, এভাবে সহজেই জানা যাবে না মুক্তির দিন। রয়েছে একটি গেম শো। মালা পরাতে হবে ভূষণকে তবেই মিলবে সিরিজেন নতুন সিজন জানার দিন। শেষ সিজনে যেহেতু দেখা গিয়েছিল যে, ফুলেরা গ্রামের নতুন প্রধান হয়েছে ভূষণ ওরফে বনরাকস। হেরে গিয়েছে নীনা গুপ্তা এবং রঘুবীর যাদবের চরিত্র। গ্রামের এই পালাবদলে, ফুলেরায় কী কী বদল এল, সর্বোপরি সচিবের জন্য কী কী নতুন পরিস্থিতি তৈরি হবে, সেটাই দেখার অপেক্ষায় দর্শকেরা। আর সেই ইঙ্গিতও মিলল নতুন পোস্টারে। সেখানে দেখা যাচ্ছে, মাটিতে শুয়ে রয়েছে সচিব আর তাকে আঙুল দিয়ে চেপে ধরে রয়েছে ভূষণ ওরফে বনরাকস। তাহলে কী এবার সচিবের জীবনে নতুন নতুন সমস্যা তৈরি হবে? সচিব আর রিঙ্কির যে নতুন প্রেম গড়ে উঠেছে, তারই বা ভবিষ্যৎ কী? সেই উত্তরই মিলবে নতুন সিজনে। সেই সঙ্গে জানানো হয়েছে, পরের বছর নয়, ডিসেম্বর মাসের ৩ তারিখেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজের নতুন সিজন।

ছবিতে দেখা গিয়েছে, মাটিতে শুয়ে রয়েছে সচিব আর বিকাশ। আর তাদের আঙুল দিয়ে চেপে ধরে রয়েছে ভূষণ। ইতিমধ্যেই পঞ্চায়েতের কাজ থেকে বিরতে চেয়েছে প্রহ্লাদ। ছেলের মৃত্যুর পরে পঞ্চায়েতে লড়তে চায় না সে। তবে এবার, পঞ্চায়েত অফিসেই বা কী কী বদল আসবে, সেটাই দেখার।

 

 

আরও পড়ুন: Hoichoi Web Series: ফিরছে ‘তানসেনের তানপুরা’, বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *