১। বিচারব্যবস্থাকে আক্রমণ, আদালত অবমাননার অভিযোগে অভিষেককে হাইকোর্টের শোকজ। কেন জারি হবে না রুল? ১৫দিনের মধ্যে জবাব তলব।
অভিষেককে শোকজ
২। হাইকোর্টের শোকজ, পক্ষপাতের অভিযোগে বিচারব্যবস্থাকে ফের তীব্র আক্রমণে অভিষেক, সুপ্রিম কোর্টকেও নিশানা। জেলে গেলেই শায়েস্তা, পাল্টা বিজেপির।
‘পক্ষপাত’ বনাম ‘শায়েস্তা’
৩। SIR পর্বে মোথাবাড়িতে বিচারকদের উপর হামলা। স্বামী-সহ সুজাপুরের বিধায়ক সাবিনাকে ফের NIA তলব। মমতার পক্ষে, তাই নোটিস, দাবি অভিষেকের।
সাবিনাকে ফের সমন
৩এ। আমল বদলালেও ট্রাক থামিয়ে বেলাগাম তোলাবাজি। শিলিগুড়িতে ২ বিজেপি যুব মোর্চার কর্মী গ্রেফতার। শৃঙ্খলাভঙ্গের দায়ে ওবিসি মোর্চার সম্পাদকও সাসপেন্ড।
বদলেও বেলাগাম!
৪। জয়বাংলা থেকে শ্রীরাম, কনভার্ট হচ্ছে চোরেরা। তোলাবাজি বন্ধে এবার দলেই SIR চান খোদ নন্দীগ্রামের বিজেপি নেতা। (বাইট-প্রলয়…তোলাবাজি…যারা খেটে দলকে এই জায়গায় এনেছে…তারাও এটা মনে করেন…)
‘বিজেপিতেই হোক SIR’
৪এ। নেতৃত্বের হুঁশিয়ারি পরেও তাণ্ডব! তোলা না দেওয়ায় ক্যানিংয়ে ভেড়ি মালিককে মারধরের অভিযোগ। বিজেপি নেতা গ্রেফতার। পাল্টা ফাঁসানোর দাবি।
‘তোলা’ চেয়ে গ্রেফতার
৪বি। দিকে দিকে বিজেপির বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ সরব বিজেপি। (সট- যারা তোলাবাজি করছে এরা তো আগে তৃণমূল ছিল)
তোলাবাজির-ব্যাখ্যা
৫। নোটিস নিয়ে মমতার বাড়িতে দমকলবাহিনী। অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস ইন্সপেকশনের কথা জানিয়ে নোটিস। (অ্যাম…দমকল…ফায়ার নোটিস…)
অফিস নিয়ে নোটিস
৫এ। ধর্ষণের মামলায় গ্রেফতার বিধায়ক, এবার জালে শাগরেদ। নির্যাতিতাকে পরেশরামের কাছে নিয়ে যাওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানের স্বামী গ্রেফতার।
পাকড়াও পরেশরামের সঙ্গী
৬। একুশের ভোটের ফলাফলের দিনই খুন। কোর্টে গিয়ে পরেশ, স্বপনদের শনাক্ত করলেন কাঁকুড়গাছির বিজেপি কর্মীর মা। (বাইট-মা…সবার শাস্তি চাই…)
‘চিহ্নিত’ পরেশ, স্বপন
৭। এসএফআইয়ের বুক স্টল ঘিরে এবার রণক্ষেত্র কলেজ স্ট্রিট। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বেশ কয়েকজন আটক। (অ্যাম…)
কলেজ স্ট্রিটে তুলকালাম
৮। রামমন্দিরের বিরোধিতা থেকে প্রিজন ভ্যানে কালীমূর্তি। হনুমান চালিশা পাঠের অনুষ্ঠানে মমতাকে নিশানা মুখ্যমন্ত্রীর। সনাতন বিরোধী বলে সিপিএমকেও আক্রমণ।
নিশানায় মমতা-বাম
৮এ। ব্রিগেডে গীতাপাঠের পর নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিনদু ঐক্যের ডাক বিজেপি রাজ্য সভাপতির। (শমীক – সব হিনদুকে এক হতে হবে….হনুমানজির )
হিন্দু ঐক্যের ডাক
৯। গুড়াপে শিশুকন্যাকে ধর্ষণ-খুনে ফাঁসির সাজাই বহাল। নৃশংস ঘটনা, সাজা কমানোর প্রশ্নই নেই, জানিয়ে দিল হাইকোর্ট। (জয়ন্ত…ধনঞ্জয়ের ৩৪ বছর পরে ফাঁসির সাজা…)
গুড়াপকাণ্ডে ফাঁসি বহাল
৯এ। রাজ্যে নারী সুরক্ষা ফিরিয়ে আনাই লক্ষ্য। বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। (শুভেনদু – নারী নিরাপত্তা নিয়ে…..)
মুখ্যমন্ত্রীর সুরক্ষা-আশ্বাস
১০। চোরবাগানে মৃত্যুমিছিল, কলকাতা মেডিক্যালের অবব্যস্থার অভিযোগ তোলা ৮ ইন্টার্নকে শোকজ। ডিউটি না করে কেন মিডিয়ায়? ৩দিনের মধ্যে জবাব তলব।
৮ ইন্টার্নের জবাব তলব
১০এ। সিবিআইয়ের মামলায় জামিনে মুক্তি পেতেই তৎপর ইডি। আর জি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে হেফাজতে চেয়ে আর্জি। পাল্টা আগাম জামিনের আবেদন।
হেফাজতে চায় ED
১১। ঘুষ নেওয়ার অভিযোগে চন্দ্রকোণা থানার ASI গ্রেফতার। মিথ্যে মামলায় ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগে তারাপীঠ থানার SI-সিভিক ভলান্টিয়ার সাসপেন্ড।
ঘুষ নিতে গিয়ে…
১২। গঙ্গারামপুরে পঞ্চায়েত দখল বিজেপির। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থনে জাহাঙ্গিরপুর পঞ্চায়েত জয় পদ্ম শিবিরের। পালাবদলের পর আগেই পদত্যাগ প্রধানের।
পঞ্চায়েত দখল বিজেপির
১২এ। ড্রেনের মধ্যে মাথা গোঁজা মৃতদেহ। বেলঘরিয়ায় সাতসকালে যুবক মৃতদেহ উদ্ধার। পায়ের ছাপ দেখে একজন গ্রেফতার। (বাইট-স্ত্রী…কারও সঙ্গে শত্রুতা ছিল না)
বেলঘরিয়ায় নৃশংস খুন
১৩। হরিণঘাটায় তৈরি হচ্ছে ক্যাম্পা কোলার প্ল্যান্ট। কৃষ্ণনগর-করিমপুর-তেহট্টে রেললাইনের জন্য শুরু হচ্ছে জমি সমীক্ষা। কৃষ্ণনগরে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
হরিণঘাটায় ‘ক্যাম্পা কোলা’
১৩এ। (অ্যাম…) বাংলাদেশে সংঘাতের আঁচ সুদূর লন্ডনেও! জাতীয় নাগরিক পার্টির নেতার সম্বর্ধনা অনুষ্ঠান ঘিরে আওয়ামি লিগ সমর্থকরদের সঙ্গে সংঘর্ষ।
বাংলাদেশের সংঘাত লন্ডনে!
১৪। ঘরেই কোণঠাসা ট্রাম্প। ফিলিপিন্সের ম্যানিলায় কোয়াড সম্মেলনে মোদির সঙ্গে দেখা হতেই শক্তিশালী ব্যক্তি বলে প্রশংসা। বিশ্বে শান্তির বার্তা প্রধানমন্ত্রীর।
মোদির প্রশংসায় ট্রাম্প
১৪এ। এবার সরকারি লজ থেকেই অনলাইনে মিলবে বেঙ্গল সাফারির টিকিট। নতুন বুকিং পোর্টালের উদ্বোধনে পর্যটনমন্ত্রী। আর ভাল পরিষেবা পৌঁছে দেওয়ার আশ্বাস।
অনলাইনে ‘বেঙ্গল সাফারি’
১৫। ক্রিকেটে ধোনি যুগের অবসান। এবার আইপিএল থেকেও অবসর নিলেন এম এস ধোনি। ডাগ আউটে চেন্নাই সুপার কিংসের জার্সিতে থাকবেন মেন্টরের ভূমিকায়।
এবার মেন্টর ধোনি