ময়ূখঠাকুর চক্রবর্তী, কলকাতা: নোটিস ধরাতে মমতার বাড়িতে দমকলবাহিনী। অভিষেক অফিস সংক্রান্ত বিষয়ে নোটিস দিতে দমকলবাহিনী পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং দমকলের সেই নোটিস গ্রহণ করলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন, ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?

৯ এ ক্যামাক স্ট্রিট, অল ইন্ডিয়া তৃণমূলের যে অফিস ছিল, সেখানে সম্প্রতি তল্লাশি চালানো হয়। এবং তারপর দমকল আধিকারিকরা একটা নোটিস দেন যে, ওই অফিস বন্ধ করে দিতে হবে। এটা সেখানে গিয়ে দিয়ে আসে দমকল আধিকারিকরা। দমকলের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাট তৃণমূলের আইনজীবীরা। এরপর পরিষ্কারভাবে যেটা বলা হয়, ওই অফিস যাতে খুলে দেওয়া হয়। তার পাশাপাশি সেখানে যাতে ইনস্পেকশন করতে পারে, সেই মর্মেও হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। আজকে দমকলের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, দমকল আধিকারিকরা নোটিস দিয়ে এসেছেন। ..যেহেতু ওটাই এখন কালীঘাট তৃণমূলের দলীয় কার্যালয়, এই কারণেই ওখানে নোটিস সার্ভ করা হয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, তার প্রেক্ষিতেই দমকলের এই নোটিস বলেই দমকল সূত্রে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *