ABP Ananda LIVE : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA. পয়লা এপ্রিল, মোথাবাড়িতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন, সুপ্রিম কোর্টের নির্দেশে SIR-এর কাজে আসা বিচারকরা। দুপুর থেকে তাঁদের BDO অফিসে আটকে রাখা হয়। মাঝরাতে কোনওমতে বেরোতে পারলেও, রাস্তায় তাঁদের গাড়িতে হামলা চালানো হয়। এই মামলায় আগামী সপ্তাহে তলব করা হয়েছে সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে।

আরও খবর…

বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ‘এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?’

বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব । ‘এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?’ দলীয় কর্মীর প্রশ্নে বক্তব্য থামিয়ে মঞ্চ ছাড়লেন বিজেপি নেতা বিকাশ সর্দার। ‘বিকাশ সর্দার মঞ্চে বক্তব্য শুরু করার পরই তাকে বলতে বাধা দেওয়া হয়’। বিজেপি নেতা দেবেন ওঝার বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। দলীয় কর্মীর আচরণে অপমানিত হয়ে মঞ্চ ছেড়ে নেমে যান বিকাশ সর্দার।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *