কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। এবার তাঁকে শো কজ নোটিশ দিল কলকাতা হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হবে না, সেটা জানতে চাওয়া হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। জানা গিয়েছে, গত ৭ নভেম্বর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই পোস্টের প্রেক্ষিতেই অভিষেকের বিরুদ্ধে ওঠা এবার আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে শো কজ নোটিশ দিল হাইকোর্ট।
কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও মনে করেছেন, ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছিলেন, সেই পোস্টের মাধ্যমে বিচারব্যবস্থার অবমাননা করা হয়েছে। এবং প্রাথমিক ভাবে এটা একটা অপরাধ বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট। আর সেই কারণেই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে শো কজ নোটিশ ইস্যু করা হয়েছে। ১৫ দিনের মধ্যে এই শো কজের উত্তর দেওয়ার কথাও বলা হয়েছে। যে তাঁর বিরুদ্ধে কেন কোনও রুল ইস্যু করা হবে না।
CM Suvendu Adhikari | “স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে, কোনও রাজনীতিকরণ হবে না”, বললেন মুখ্যমন্ত্রী
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)