তুলা রাশি
মঙ্গলবার আপনার জন্য বহু ক্ষেত্রে একটি পরিবর্তনের দিন হবে। আপনার এমন একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা হতে পারে, যিনি আপনার কিছু মূল্যবান কাজে সাহায্য প্রদান করবেন। ব্যবসায় ভাল লাভ হবে। কর্মক্ষেত্রে বড় সুযোগ আসবে পারে। কোনও পারিবারিক অনুষ্ঠানে অর্থ ব্যয় হতে পারে, যা পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে এবং অবিবাহিতদের জন্য বিবাহের সম্ভাবনা দেখা দেবে। সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি আগ্রহ বাড়বে। যারা ইলেকট্রনিক্স এবং হার্ডওয়্যার শিল্পের সঙ্গে জড়িত, তারা লাভবান হতে পারেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল থাকবে। বিনিয়োগ করলে তা থেকে লাভবান হতে পারেন। নিজের শরীরের প্রতি মন দিন।
বৃশ্চিক রাশি
মঙ্গলবার আপনার জন্য একটি মঙ্গলজনক দিন হবে এবং পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে। আপনি কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন এবং নতুন আরও কোনও প্রজেক্টে কাজ পেতে পারেন। পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং পূর্বে করা বিনিয়োগ থেকে সুফল পেতে পারেন। বেসরকারি খাতে কর্মরতদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত উত্তেজনা পরিহার করুন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। শিক্ষার্থীরা একটি বিদেশি ভাষার কোর্স করতে পারেন। আপনার সময়ের সদ্ব্যবহার করুন। এর থেকে আপনি পরবর্তীকালে বড় কোনও জায়গায় বা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টি দুর্দান্ত। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় পূর্ণ সাফল্য অর্জন করবে।
ধনু রাশি
মঙ্গলবার আপনার ইতিবাচক মনোভাব অটুট থাকবে। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে, কিন্তু আপনি সময়মতো কাজ শেষ করতে সফল হবেন। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ই-কমার্সের সঙ্গে নিযুক্ত আছেন, তারা কিছু জিনিসের জন্য বিরোধিতার সম্মুখীন হতে পারেন। উচ্চশিক্ষায় পড়াশুনা করা শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পাবেন। হঠাৎ খরচ বাড়তে পারে এবং ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবন ভালো থাকবে। সম্পত্তি সংক্রান্ত কিছু ব্যস্ততা দেখা দিতে পারে; শান্তভাবে এবং সৌজন্যের সাথে সমস্যাগুলির সমাধান করুন। জীবনসঙ্গীর সঙ্গে কিছু জিনিস নিয়ে ঝামেলা হতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে তৃতীয় কোনও মানুষের আগমন সম্পর্ককে নষ্ট করতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।