কলকাতা: চতুর্থ সিজনে আমূল ভোলবদল, বদলে গিয়েছে গ্রামের প্রধান। ‘পঞ্চায়েত’ (Panchayat)-এর আগামী সিজনের অপেক্ষায় রয়েছেন সমস্ত দর্শকেরাই। দীর্ঘদিন ধরেই এই সিজনের জন্য অপেক্ষা করছেন অনেকেই। গ্রামের রাশ গিয়েছে ভূষণের হাতে, হেরে গিয়েছেন প্রধানজি (রঘুবীর যাদব) এবং মঞ্জু দেবী (নীনা গুপ্তা)। এরপরে গ্রামে কী কী বদল আসবে, নতুন প্রধানের সঙ্গে কাজ করতে গিয়ে কী কী সমস্য়ার মুখে পড়বে সচিব.. তা এখন দেখার অপেক্ষায় দর্শক। পাশাপাশি, পঞ্চম সিজনে সচিব আর রিঙ্কির প্রেম কোনদিকে গড়াবে, তাঁদের আদৌ বিয়ে হবে কি না.. সেই উত্তর জানতে চান সমস্ত ‘পঞ্চায়েত’ অনুরাগী। তবে নির্মাতাদের নতুন খবরে মনখারাপ সব্বার! এমন কী হয়েছে?

পঞ্চায়েতের নতুন সিজন নিয়ে বড় আপডেট দিলেন নির্মাতারা

সদ্য ‘প্রাইম ভিডিওজ়’-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে, নতুন সিজনের আপডেট। সেখানে বলা হয়েছে, এই বছর ‘পঞ্চায়েত’ সিজন ৫ চলতি বছরে আসবে না। এই খবরে এক লহমায় মনখারাপ ভক্তদের। অনেকেই প্রত্যাশা করেছিলেন, এই বছরের অন্তত শেষের দিকে মুক্তি পাবে ‘পঞ্চায়েত সিজন ৫’। এর আগে ছবি প্রকাশ্যে এসেছিল যে, ‘পঞ্চায়েত সিজন ৫’-এর শ্যুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই কারণেই অনেকে মনে করেছিলেন তৈরি হয়ে যাবে ‘পঞ্চায়েত সিজন ৫’। তবে সেই গুড়ে বালি! এই বছর আসছে না পঞ্চায়েত, সেটাই জানিয়ে দিলেন নির্মাতারা। এতে মনখারাপ অনুরাগীদের। সচিব আর রিঙ্কির প্রেমের কী হল, ফুলেরাতেও কী কী বদল এল.. তা জানার অপেক্ষায় দর্শকেরা। 

সিজন ৫-এর চিত্রনাট্য ফাঁস?

সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে নীনা গুপ্তা বলেছেন, ‘পঞ্চায়েত ৫’-এর চিত্রনাট্য নাকি ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে। আইএএনএস-এর তরফে এর আগে ‘পঞ্চায়েত’-এর টিমের কাছে তিনটি বড় প্রশ্ন করা হয়েছিল, যেমন – নির্বাচনে কে জিতবে?, সচিবজী এবং রিঙ্কির প্রেমকাহিনি কতদূর গড়াবে? এবং সচিব জি কি শেষ পর্যন্ত সরকারি পরীক্ষা পাশ করতে পারবেন, নাকি পারবেন না? এই প্রশ্নগুলির উত্তর দিতে গিয়ে ‘পঞ্চায়েত’-এর লেখক চন্দন কুমার বলেন – ‘তিনটি প্রশ্ন তো আছেই, তবে আরও একটি বড় প্রশ্ন হল, প্রধান জি-কে কে গুলি করল? এই প্রশ্নটি যোগ করে এখন সিরিজটি নিয়ে চারটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। এই সব প্রশ্নের উত্তর আপনারা সিজন ৫-এ পাবেন। কিছু উত্তর সরাসরি হবে, আবার কিছুতে থাকবে টুইস্ট। আমার মনে হয়, এই বিষয়গুলি সিজন ৫-কে মজাদার এবং আকর্ষণীয় করে তুলবে।’

আরও পড়ুন: Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *