কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের সপ্তাহের শুরুটা হতে পারে ভ্রমণ এবং নতুন ব্যবসায়িক সুযোগের সন্ধানের মধ্যে দিয়ে। এই নতুন যোগাযোগ ভবিষ্যতে কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে ভাল সময় অপেক্ষা করছে। বিশেষ করে মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নির্ধারিত লক্ষ্য সময়ের মধ্যে পূরণ করে সাফল্য পেতে পারেন।  ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য ঋণ পরিশোধ এবং আর্থিক পরিকল্পনার দিকে নজর দেওয়া প্রয়োজন। বিদেশে ব্যবসা করছেন অথবা বিদেশে চাকরি করছেন যাঁরা, তাঁদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশি যোগাযোগ থেকেও নতুন সুযোগ আসতে পারে।

সরকারি কাজকর্মের ক্ষেত্রে ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক সহযোগিতা কিংবা কোনও গুরুত্বপূর্ণ সরকারি নোটিস আপনার হাতে আসতে পারে। পড়ুয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা নিয়মিত পরিশ্রমের সুফল পেতে পারেন। শিল্পী ও ক্রীড়াবিদদের প্রতিভা প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্যের দিক থেকে সপ্তাহটি বেশ ভাল কাটতে পারে। শরীরে এনার্জি বজায় থাকবে। পারিবারিক জীবনেও আনন্দের পরিবেশ তৈরি হওয়ার ইঙ্গিত রয়েছে। বাড়িতে পুজো, শুভ অনুষ্ঠান বা কোনও মাঙ্গলিক কাজের পরিকল্পনা দ্রুত এগোতে পারে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ ও যাতায়াত বাড়বে।

বাড়ির অবিবাহিত সদস্যদের বিয়ের কথাবার্তা পাকা হতে পারে। প্রেমের সম্পর্কেও নতুন উষ্ণতা আসবে। প্রিয় মানুষের সঙ্গে কোনও সুন্দর জায়গায় ডিনার কিংবা পার্টির পরিকল্পনা সম্পর্ককে আরও মধুর করে তুলতে পারে।

মীন রাশি   

মীন রাশির জাতকদের সপ্তাহের শুরুটা হতে পারে পরিবার এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর মধ্যে দিয়ে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের জন্য সময় বেশ ইতিবাচক। কঠিন লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে পারলে মিলবে মানসিক তৃপ্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকেও প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যবসায় আর্থিক কোনও জটিলতা থাকলে সঠিক পরিকল্পনার মাধ্যমে তা কাটিয়ে ওঠার চেষ্টা করুন। পুরনো ঋণ পরিশোধের ক্ষেত্রেও অগ্রগতি হতে পারে। বিদেশে ব্যবসা করছেন কিংবা বিদেশে চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন যাঁরা, তাঁদের জন্য সপ্তাহটি বিশেষ সাফল্য ও আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে।

সরকারি চাকরিজীবীদের জন্যও সময় অনুকূল। গুরুত্বপূর্ণ কোনও সরকারি বিজ্ঞপ্তি বা প্রশাসনিক তথ্য হাতে আসতে পারে। পড়ুয়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের পারফরম্যান্স ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিল্পী ও ক্রীড়াবিদরা নিজেদের প্রতিভার জন্য সম্মান ও স্বীকৃতি পেতে পারেন।

ভ্রমণের পরিকল্পনা থেকেও উপকার মিলতে পারে। আর্থিক লাভের পাশাপাশি মানসিকভাবেও ভাল থাকবেন। তবে স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে ঠান্ডা খাবার ও পানীয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

পারিবারিক ক্ষেত্রে শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। পুজো-পাঠ, মাঙ্গলিক অনুষ্ঠান কিংবা আত্মীয়ের বাড়িতে যাওয়ার পরিকল্পনায় বাড়ির পরিবেশ আনন্দমুখর হয়ে উঠবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। ফলে পরিবারে খুশির আমেজ থাকবে।

প্রেমের ক্ষেত্রেও সপ্তাহটি আনন্দের হতে পারে। সঙ্গীর সঙ্গে সিনেমা দেখা, ডিনার কিংবা পার্টির পরিকল্পনা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *