বিটন চক্রবর্তী : চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতেই পাকড়াও করা হল এক অভিযুক্ত বিজেপি নেতাকে। গ্রেফতার নন্দকুমারের ১ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি অভিজিৎ করণ। ‘অন্যায় করলে কাউকে ছাড় নয়’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নন্দকুমারের বিধায়ক নির্মল খাঁড়ার।

বিস্তারিত…

অভিজিৎ করণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। অভিযোগ, একাধারে তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন, পাশাপাশি দলের বিভিন্ন ধরনের নেতাকে গুরুত্বপূর্ণ পদ পাইয়ে দেওয়ার প্রলোভন দিতেন। কার্যত সেই লোভের বশবর্তী হয়ে অনেকেই টাকা দিয়ে ফেলেছিলেন তাঁকে। সেই পরিমাণ প্রায় ৬ কোটি টাকায় গিয়ে পৌঁছেছে বলে জানা গেছে। এরপর নন্দকুমারের এক বিজেপি নেতা এনিয়ে নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দায়ের করেন নন্দকুমার থানায়। সেই অভিযোগের ভিত্তিতে নন্দকুমারের ১ নম্বর মণ্ডলের বিজেপির সহ-সভাপতি অভিজিৎ করণকে গ্রেফতার করা হয়েছে। কার্যত তোলাবাজি করা হয়েছে বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা। 

বিজেপি সরকারে আসার প্রথম ৬ মাস অতিক্রান্ত হলেও, তোলাবাজি নিয়ে অভিযোগ ওঠা থামেনি। এনিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর গলায় সম্প্রতি শোনা গেছে হতাশার সুর। তিনি বলেছেন, এটাই যেন নিউ নর্মাল একটা। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ আবার বলছেন, তোলাবাজি হলে অভিযোগ করা উচিত। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। 

ছাব্বিশের বিধানসভা ভোটে শাসক তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের অন্যতম ইস্যু ছিল তোলাবাজি-সিন্ডিকেট-কাটমানি। কিন্তু বিজেপি সরকারে আসার প্রথম ৬ মাস অতিক্রান্ত হলেও, তোলাবাজি নিয়ে অভিযোগ ওঠা থামেনি। যার জেরে লাগাতার বার্তা দিতে শোনা যাচ্ছে বিজেপির রাজ্য শীর্ষ নেতৃত্বকে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও। তাঁর গলায় শোনা গেছে কার্যত হতাশার সুর। তিনি বলেছেন, “আমি এটা অস্বীকার করব না। এটা খুব দুঃখজনক ব্য়াপার। তাই আমাদের একটা মানে রাজনৈতিক দিক থেকে এমনি অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে দেখতে গেলে, আমাদের ওটা (তোলাবাজি) বন্ধ করতেই হবে। আমি ব্যক্তিগতভাবে যতটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে বন্ধ করতে পেরেছি, তাও যে ১০০% করতে পেরেছি তা তো না। এখন একটা হয়ে গেছে একটা লোকেদের একটা স্বভাব হয়ে গেছে।” তোলাবাজি ইস্যুতে সাম্প্রতিক অতীতে লাগাতার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। চালু হয়েছে টোল ফ্রি নম্বর। কিন্তু তারপরও অভিযোগ ওঠা থামেনি। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *