কলকাতা: দলীয় অনুষ্ঠানে ফের কর্মীদের সতর্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন শাসক দল মমতা তৃণমূলকেও। পাল্টা, কটাক্ষ করেছে বিরোধীরা। প্রসেনজিতের খুনিরা ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের দলের মধ্যে দু-একজন নবাগত, তাদের সঙ্গে ঘুরছেন। বাগুইআটিতে বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসকে খুনের অভিযোগ প্রসঙ্গে এই কথা বললেন খোদ বিজেপির রাজ্য সভাপতি। কিন্তু পালাবদলের পরও কেউ গ্রেফতার হল না কেন? প্রশ্ন তুলছে বিরোধীরা।

৫ বছর আগে, বাগুইআটিতে নিজের বাড়ির বাইরেই উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসের ঝুলন্ত দেহ। তৃণমূলের বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ তুলেছে পরিবার। কিন্তু আজ সেই অভিযুক্তরাই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে এসেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নিহত বিজেপি কর্মীর মা। তাৎপর্যপূর্ণভাবে সেকথা কার্যত মেনে নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতিও। প্রথমে তাদের দলীয় কর্মীকে খুন! তারপর তাঁর পরিবারের সদস্যদের লাগাতার হুমকি!তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে বিজেপি।

এদিন মঞ্চে শমীক ভট্টাচার্য্য বলেন, ‘প্রসেনজিৎ যেদিন মারা যায়, সেদিন পীযূষ কানোরিয়া আমাকে ফোন করে প্রথম। তারপর সব্য আমাকে ফোন করল, যে দাদা আপনি রেডি হয়ে যান, আমরা সবাই মিলে ঢুকব। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, যে ওখানে আমাদের স্থানীয় কর্মীরা আমাদের বিরত থাকলেন প্রসেনজিতের বাড়িতে যাওয়ার জন্য। বললেন, আপনারা যদি আসেন তাহলে আমাদের বাড়িগুলোও ভাঙচুর হবে, আমরাও মরে যাব। দয়া করে এখানে আসবেন না। আমরা তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছিলাম হাসপাতালে গিয়ে।'

বীভৎস সন্ত্রাসের অভিযোগ! অথচ পালাবদলের পরে আজ যখন বিজেপি রাজ্যের ক্ষমতায়, তখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্টে অভিযুক্তদের বিজেপির ছত্রছায়ায় থাকার চেষ্টার অভিযোগ উঠছে!আর সেকথা উঠে এসেছে খোদ রাজ্য সভাপতির গলায়। এদিন শমীক ভট্টাচার্য আরও বলেন, ‘তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে, এলাকায় আতঙ্ক তৈরি করেছে, তারা আজ বিজেপির পতাকা নিয়ে বিজেপির গেরুয়া রং মাথায় মেখে যদি ঘোরে, আপনাদের মহিলাদের দায়িত্ব কলার ধরে হাত থেকে ওর মাথা থেকে ওই রংটা মুছে দিয়ে, যা পরেছে, তা কেড়ে নেবেন। আর এটা যদি না করতে পারেন তাহলে মহিলা সম্মেলন করে কোনও লাভ নেই।'

প্রসেনজিৎ দাসকে খুনের অভিযোগে মোট ১২ জনের নামে FIR দায়ের হয়। তার মধ্যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী ছাড়াও নাম ছিল বিধাননগরের ১৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর শম্পা চক্রবর্তীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *