মুম্বই: সম্পত্তি নিয়ে এবার পারিবারিক ঝামেলায় মেগাস্টার অমিতাভ বচ্চন। ছোটভাইয়ের স্ত্রী রমোলা বচ্চন আইনি পদক্ষেপ করলেন তাঁর বিরুদ্ধে। মুম্বইয়ের জুহুতে অমিতাভের ‘জলসা’ বাংলোটি নিয়ে আইনি টানাপোড়েন শুরুহয়েছে। জয়া বচ্চনের নামে বাংলোর মালিকানা হস্তান্তরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন রমোলা। (Amitabh Bachchan Jalsa Bungalow Row)

অমিতাভের ‘জলসা’ মায়ানগরীর অন্যতম ল্যান্ডমার্ক। ছুটির দিন একঝলক তাঁকে দেখতে সেখানেই হাজির হন অনুরাগীরা। অমিতাভও তাঁদের নিরাশ করেন না। চেয়ারে বা স্ট্য়ান্ডে উঠে দাঁড়িয়ে হাত নাড়েন। তবে সেই ‘জলসা’ নিয়েই বচ্চন পরিবারে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ১৯৯৩ সালে ‘গিফ্ট ডিডে’র মাধ্যমে বাংলোর মালিকানা জয়ার নামে করে দেওয়ায় আপত্তি জানিয়েছেন রমোলা। তাঁদের অনুমতি না নিয়েই ওই কাজ করা হয়েছে বলে অভিযোগ। (Jalsa Ownership Row)

আরও পড়ুন: জন্মসূত্রে কি দাদুর সম্পত্তির উপর অধিকার জন্মায় নাতির? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

অন্ধেরীর ডেপুটি রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজের দফতরে আপত্তির কথা জানিয়েছেন রমোলা। সেখানে শুনানির প্রক্রিয়া শুরু হয়েছে। অমিতাভের ছোট ভাই অজিতাভের স্ত্রী রমোলা। গত সাত মাসে একাধিক অভিযোগ তুলেছেন তিনি। জানিয়েছেন, আসলে তাঁর নামেই ‘জলসা’র রেজিস্ট্রেশন হয়েছিল। কিন্তু তাঁকে না জানিয়ে জয়ার নামে বাংলোর মালিকানা বদল করা হয়। 

কপোল হাউজ়িং সোসাইটির রেকর্ডে ‘জলসা’র মালকিন হিসেবে জয়ার নাম রয়েছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তির রেকর্ডে এখনও রমোলার নামই রয়ে গিয়েছে। সরকারি নথিতে মালিকানাবদলের চেষ্টা হতেই রমোলা অভিযোগ জমা দিয়েছেন বলে জানা যাচ্ছে। ১৯৯৩ সালের ‘গিফ্ট ডিড’ নিয়ে প্রশ্ন তুলেছেন রমোলা। জানিয়েছেন, সাদা কাগজে ডিড তৈরি করা হয়। কোনও স্ট্যাম্প ডিউটি মেটানো হয়নি। নেই কোনও সাক্ষীর সইও। ওই নথির রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। 

আরও পড়ুন: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার, ‘অসৎ উদ্দেশ্য’ কটাক্ষ অখিলেশের

ডেপুটি রেজিস্ট্রার ফৈয়জ মুলানি জানিয়েছেন, বিষয়টি নিয়ে শুনানি শুরু হয়েছে। সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে তাঁদের তরফে। অমিতাভ বা জয়া এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে, তাঁদের মুখপাত্র জানান, পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলা হবে না।। তবে ‘জলসা’ আসলে কার, তা নিয়ে টানাপোড়েন চরমে।

গত ৮ নভেম্বর, রবিবারই ‘জলসা’র ফটকের কাছাকাছি বেরিয়ে আসেন অমিতাভ। বিপদের কথা মাথায় রেখে, তার আগের রবিবার বুলেটপ্রুফ কাচের ওপার থেকে অনুরাগীদের দেখে হাত নেড়েছিলেন, যার দরুণ মুম্বইয়ের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে। এর পর ৮ নভেম্বর বুলেটপ্রুফ কাচের আড়াল ছিল না। ছেলে অভিষেক এবং প্রযোজক বান্টি ওয়ালিয়াও উপস্থিত ছিলেন। নিরাপত্তার তদারকি করেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *