কর্কট রাশি

বৃহস্পতিবার আপনার জন্য একটি শুভ দিন হবে। গুরুজনদের পরামর্শ মেনে চললে তা ফলপ্রসূ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা শীঘ্রই তাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন। বেসরকারি ক্ষেত্রেও নতুন চাকরির সুযোগ আসতে পারে। ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরতদের লাভ বাড়বে। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ থাকবে এবং আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকারা ভাল একটি দিন কাটাবেন। কথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। লোকেরা আপনার নম্র স্বভাবের প্রশংসা করবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন এবং আপনার মানসিক চাপ হ্রাস পাবে।

সিংহ রাশি
 
বৃহস্পতিবার আপনার জন্য একটি ভালো দিন হতে চলেছে। এম.টেক-এর শিক্ষার্থীরা কোনো একটি বিষয় নিয়ে বিভ্রান্ত হতে পারেন; এক্ষেত্রে কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া শ্রেয় হবে। আপনার মনে ইতিবাচক চিন্তা আসবে এবং নতুন কিছু করার ইচ্ছা বাড়বে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। আটকে থাক অর্থ ফেরত পেতে পারেন। পুরোনো বিনিয়োগ থেকেও অর্থ লাভের সম্ভাবনা আছে। পছন্দের কোনো জিনিস কেনার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই বাইরের খাবার এড়িয়ে চলুন। আপনি কর্মক্ষেত্রে নিজের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করবেন। নিজের কাজের দিকে মন দিন। অফিসের ভেতরে থাকা আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারে। 

কন্যা রাশি

বৃহস্পতিবার আপনার জন্য একটি মিশ্র দিন হবে। অপ্রয়োজনীয় বিবাদ করা এড়িয়ে চলুন, কারণ এটি আপনার জটিলতা বাড়িয়ে তুলতে পারে। আপনি বন্ধুদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। কর্মক্ষেত্রে আপনার কিছু নতুন লোকের সঙ্গে দেখা হতে পারে, যারা মূল্যবান তথ্য প্রদান করবে। আপনার দাম্পত্য সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হবে এবং আপনি আপনার জীবনসঙ্গীর সাথে নিজের ভাবনাগুলো ভাগ করে নিতে পারবেন। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়াতে পারেন। এই সম্পর্ক বিয়ের দিকেও যেতে পারে। যারা পরিবার থেকে দূরে কাজ করেন, তারা বাড়ি গিয়ে আত্মীয়দের সাথে দেখা করার সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি কাটবে। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *