ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল বিধায়ক। কলকাতা বিমানবন্দরে পাকড়াও ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বিধায়ক, দাবি পুলিশের। 

পুলিশের জালে পরেশরাম। গ্রেফতারের পর ক্যানিং স্টেশনে বাজি ফাটিয়ে উল্লাস বিজেপির।

১৩ বছরের পুরনো মামলায় মমতার বাড়িতে দিল্লি পুলিশ। ২০১৩ সালে পার্লামেন্ট স্ট্রিট থানার মামলায় নোটিস। সাক্ষী হিসেবে তাঁর বক্তব্য় জানতে চায় পুলিশ। সূত্রের দাবি।

 রাজ্য়ে ফের এনকাউন্টার। বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ। কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক।

ভোররাতে অভিযুক্তর লুকিয়ে থাকার খবর পেয়ে হানা। পুলিশের উপর অভিযুক্ত গুলি চালালে, আত্মরক্ষার্থে জবাব। আহত অভিযুক্ত, হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা, জানাল পুলিশ।

পুলিশকে এড়িয়ে বিহারে পালানোর চেষ্টা। আগ্নেয়াস্ত্র থেকে পরপর গুলি। ধাওয়া পুলিশের। একাধিক গুলি লাগে পুলিশের গাড়িতেও।পাল্টা গুলিতে অভিযুক্তর মৃত্যু।

কালীঘাটকাণ্ডে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। পুলিশকে চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে। যে নেতাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা, হুঁশিয়ারি শুভেন্দুর।

তোলাবাজি রুখতে জিরো টলারেন্স রাজ্য সরকার। হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে

দিঘাজুড়ে হবে শুধুই উন্নয়ন। আগের সরকার কিছুই করেনি। তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর। 

কালীপুজোর রাতে সরশুনায় গুলি! বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সেলিব্রেশন শূন্যে গুলি ছুড়ে। উদ্ধার গুলির খোল। গ্রেফতার অভিযুক্ত যুবক।

মধ্যমগ্রাম, হাবড়ার পর বাঁকুড়া। SFI-র বুক স্টলে হামলা। বাধা দিতে গেলে আক্রান্ত প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। অভিযোগ অস্বীকার পদ্ম শিবিরের। 

 তৃণমূল ছেড়ে আজ যারা বিজেপিতে হাওড়াতে তাদের পুজোয় মন্ত্রী উমেশ রাই। রাজনীতি করা ঠিক নয়, দাবি প্রতিমন্ত্রীর। সমন্বয়ের জায়গাটা স্পষ্ট হলে ক্ষোভ তৈরি হয় না। জবাব রুদ্রনীলের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *