পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস। পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে পাকড়াও বিধায়ক। বারুইপুর পুলিশের হাতে গ্রেফতার পরেশরাম দাস। মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বিধায়ক পরেশরাম দাস, দাবি পুলিশের। মাতলা নদীর চর দখল করার অভিযোগ ছিল পরেশরামের বিরুদ্ধে। পরবর্তীতে সেই এলাকা খালি করানো হয়/ এছাড়াও ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগও উঠেছিল ক্যানিং পশ্চিমের বিধায়কের বিরুদ্ধে। বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের হাতে গ্রেফতার হয়েছেন এই বিধায়ক। আগামীকাল আদালতে পেশ করা হবে তাঁকে। আজ বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে পরেশরাম দাসকে। এর আগে সিআইডি- র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এই তৃণমূল বিধায়ক। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বোমাবাজি থেকে শুরু করে গুলি চালানো- সহ একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছিল। 

গত ৫/৯/২০২৬ তারিখে ক্যানিং থানায় পরেশরাম দাসের নামে অভিযোগ দায়ের হয়েছিল। ধর্ষণ, ভয় দেখানো- সহ একাধিক অভিযোগ ছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। কিছুদিন আগে পরেশরাম দাসের খোঁজে তাঁর বাড়িতেও গিয়েছিল পুলিশের একটি দল। কিন্তু খোঁজ পাওয়া যায়নি তৃণমূল বিধায়কের। পলাতক ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। অনেকদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। এর মধ্যেই বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল জানতে পারে যে আজ কলকাতা বিমানবন্দর দিয়ে মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন পরেশরাম দাস। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর থেকেই ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে পাকড়াও করেছে পুলিশ। তিনি মুম্বই পালানোর চেষ্টা করছিলেন বলে দাবি পুলিশের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *