সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জের পর এবার রায়গঞ্জ।রাজ্য়ে ফের এনকাউন্টার করা হল এক অভিযুক্তকে। গভীর জঙ্গল থেকে নাবালিকার পচাগলা বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় এনকাউন্টার করা হল ধৃত দিলীপ রায়ের। পরিবারের দাবি, মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল নাবালিকা। তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার দুপুরে জঙ্গল থেকে উদ্ধার হয় তার পচাগলা বিবস্ত্র দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ ও খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানা।

আরও পড়ুন, কালীপুজোয় দাপট দেখাল শব্দবাজি, প্রাণ ওষ্ঠাগত হাসপাতালে থাকা রোগীদের একাংশের, শব্দদূষণের মাত্রা ঠিক কতটা?

রায়গঞ্জে নাবালিকাকে, গণধর্ষণ ও খুনের মামলায় অন্যতম অভিযুক্ত দিলীপ রায়কে করা হল এনকাউন্টার। পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি, বিহার সীমান্ত দিয়ে সে পালানোর চেষ্টা করছিল, পুলিশ তাঁকে ধাওয়া করে ছুটতে থাকে। সেইসময় পুলিশের গুলিতে মৃত্যু হয় অভিযুক্তের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *