এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। কালীপুজোয় অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির আরাধনা। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল। রাজ্য় জুড়ে শক্তির উপাসনা।
২। বীরভূমের পার্টি অফিসে কালী প্রতিমাকে ৭০০ ভরির সোনার গয়নায় সাজালেন অনুব্রত মণ্ডল। কালীঘাটে অমিত মালব্য। অযোধ্য়ায় পুজো যোগী আদিত্য়নাথের।
৩। বস্তারে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি-পালন প্রধানমন্ত্রীর। মাও-সমস্যা নিয়ে নাম না করে কংগ্রেস-আমলে নিশানা।
৪। রাজনৈতিক দলগুলোতেও ঢুকে পড়েছে দিমাগি নকশালরা। মানুষকে উসকানি দিচ্ছে তারা। তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর।
৫। কাঁটাতারের জমি না দেওয়া নিয়ে বিগত সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী।
৬। অনুপ্রবেশকারীদের সংখ্যা আমার কাছে আছে। কয়েক লক্ষকে বের করেছি, বাকিদেরও করব। হিঙ্গলগঞ্জে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
৭। এবছর থেকে চালু সীমা-মিত্র সম্মান। দীপাবলি উপলক্ষে হিঙ্গলগঞ্জে BSF ক্যাম্পে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর। মিষ্টিমুখ করালেন জওয়ানদের। গেলেন ভারত-বাংলাদেশ সীমান্তে।
৮। দুর্গানগরে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। আটক অভিযুক্ত। দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার মৃতের বৌদি ও ভাইপো।
৯। উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে তুষারঝড়ে মৃত্যু বাঁকুড়ার চারজনের, নিখোঁজ ১। মৃতদের দেহ ফিরল বাড়িতে। এলাকায় শোকের ছায়া।
১০। দীপাবলিতে রাজধানীতে ফের মাত্রাছাড়া বায়ুদূষণ! দিল্লির ২৪ টি জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স গুরুতর পর্যায়ে পৌঁছেছে। ৩২ টি এলাকার বায়ু-সূচকের মান অত্যন্ত খারাপ।
১১। নেতানিয়াহু নন, ইজরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট। নতুন সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন আইজেনকট। প্রয়োজনে ১৪ দিন আরও বাড়ানো হতে পারে সময়সীমা।
১২। আলোক আনন্দ সম্মান। মায়ের পঞ্চরূপ তুলে ধরে সেরা যাদবপুর অ্যাসোসিয়েশন। বিষয়ভাবনায় নজর কাড়ল লেক রোড পঞ্চকালী। শোলার নজরকাড়া মণ্ডপ সেবক সঙ্ঘের।