
শাস্ত্রে শনিকে ন্যায় ও কর্মের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি মানুষকে কর্ম অনুসারে শুভ ও অশুভ ফল দেন।

কিন্তু শনি সর্বদা খারাপ ফল দেন, এই ধারণাটি ভুল। যাদের জন্মকুণ্ডলীতে শনির শুভ অবস্থান রয়েছে, তাঁরা রাজা হতে পারেন। কারণ শনিদেব ব্যক্তির সৎকর্মের জন্য শুভ ফল দেন।

কিন্তু যাদের জন্মকুণ্ডলীতে শনির অশুভ অবস্থান রয়েছে, তাঁদের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মের গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই বিশ্বাস করা হয় যে, শনি মানুষের কঠোর পরিশ্রম, আচরণ, দায়িত্ববোধ এবং সিদ্ধান্তের পরীক্ষা নেন।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, জীবনের খারাপ কর্মের কারণে শনি দোষ সৃষ্টি হয়। পরিবারের কোনও সদস্যের সঙ্গে দুর্ব্যবহার করলেও শনি দোষ হয়।

গরিবদের শোষণ করা এবং তাঁদের প্রাপ্য অর্থ না দেওয়াকে পাপ বলে গণ্য করা হয়। শনিদেবের পুজো করার সময় ইচ্ছাকৃত ভুল করার ফলেও শনি দোষ হতে পারে।

শনি দোষ বর্তমানে এই রাশিগুলোকে প্রভাবিত করছে। মকর রাশি- আনুমানিক ২০২৭ সালের শুরুতে সাড়েসাতি কমতে শুরু করবে। এরপর স্বস্তি পাওয়া যেতে পারে।

কুম্ভ রাশিতে সাড়েসাতির প্রভাব আনুমানিক ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। মীন রাশিতে সাড়ে সাতি আনুমানিক ২০৩৩ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে চলতে পারে।

মেষ রাশির – ধাইয়ার প্রভাব আনুমানিক ২০২৭ সাল পর্যন্ত স্থায়ী হতে পারে। বৃশ্চিক রাশির – ধইয়ার প্রভাবও আনুমানিক ২০২৭ সাল পর্যন্ত অনুভূত হতে পারে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 07 Nov 2026 05:57 PM (IST)