অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারারাত বড় অশান্তি। জন্মদিনের রাতে ডায়মন্ড হারবারের বাড়ির সামনে জড়ো হন তাঁর সমর্থক ও অনুগামীরা। অভিযোগ, তখনই সেখানে একদল বহিরাগত মানুষ এসে গোলযোগ পাকান । অভিষেকের কথায়, রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা হয় বলে অভিযোগ। রাতভর দফায় দফায় সংঘর্ষ বাধে দুই পক্ষের মধ্যে। অভিষেকের অভিযোগ, তাঁকে প্রাণে মারা হয়, নেহাৎ বহু কর্মী সমর্থক ছিলেন বলেই বেঁচে গিয়েছেন। এই ঘটনায় অভিষেকের সরাসরি নিশানা, বিজেপি ও রাজ্যের বিজেপি সরকারের দিকে। এই ঘটনায় অভিষেককেই পাল্টা কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। 

বিধায়ক ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘ জন্মদিন পালন করছে এত বড় নেতা… তো হোটেলে হল নিয়ে করতে পারে। রাস্তায় ফুটপাতে যদি করেন তো কিছু প্রতিক্রিয়া হয়েছে হয় তো,  কী হয়েছে আমি তো ঘটনা জানি না। আর আমাকে মারার চেষ্টা হচ্ছে … খুন করার চেষ্টা হচ্ছে … এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ডায়লগ। মানুষ যখন হেরে যায় , যখন পায়ের তলা থেকে মাটি সরে যায়, তখন মানুষ এমন কথা বলে’  

এদিন অভিষেক সরাসরি অভিযোগ করেন, “আজ পরিকল্পিতভাবে এরা হত্যা করার জন্য এসেছিল । হামলা করে অফিস ভেঙে আমাকে প্রাণে মারার চক্রান্ত, পুলিশকেও মেরেছে । কারোর চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে । এত বড় বড় পাথর-আধলা ইট ছুড়ে মেরেছে । পুরোটা পুলিশের সামনে হয়েছে । এটা আমার উপরে প্রথম আক্রমণ নয় । সোনারপুর থেকে শুরু করে ১৯ জুন আমার ওপর হামলা চালিয়েছিল। আমায় বন্দুক নিয়ে খুন করতে গিয়েছিল। আমাদের কর্মীরা হাতেনাতে ধরেছিল । “

শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এক্স পোস্টেও। তিনি লেখেন , ‘রাত ২টোয় বিজেপি গুন্ডারা আমার বাড়িতে হামলা চালিয়েছে । পুরো ঘটনা ঘটেছে কলকাতা পুলিশের চোখের সামনেই । কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টকে ধন্যবাদ । এসব কিছু ঘটতে দেখেও আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করছেন” ।   

 

(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *