গভীর রাতে হুগলির শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আবাসনে থাকা বিকল্প সিঁড়ি দিয়ে নামলেন বাসিন্দারা। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান দমকল বিভাগের। আগুনে পুড়ে যায় সিঁড়ির নিচে রাখা বাইক ও সাইকেল। এই ঘটনায় কেউ আহত হয়নি।
মধ্যরাতে যাদবপুরের ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব, প্রকাশ্যে ফুটেজ, বিশ্ববিদ্যালয়ে ঢুকে বহিরাগতদের হামলা, এখনও গ্রেফতারি শূন্য, হামলার ৮০ ঘণ্টা পার, বিশ্ববিদ্যালয়ের অভিযোগ দায়েরেই ৩৭ ঘণ্টা , প্রকাশ্যে ক্যাম্পাসে বহিরাগত হামলাকারীদের ফুটেজ, কবে গ্রেফতারি?