পুরভোটে বিজেপির প্রার্থী হতে টাকার প্রস্তাব দিচ্ছেন কোনও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, এমনটাই দাবি করেছেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। এবিষয়ে প্রমাণ থাকার ইঙ্গিত দিলেও, অভিযুক্তের নাম এখনই সামনে আনতে রাজি নন তিনি।কেন নাম বলছেন না? কাশীপুর-বেলগাছিয়ার বিজেপি বিধায়কের উদ্দেশে পাল্টা প্রশ্ন করেছেন মমতা-তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন – কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগে, তৃণমূল সরকারের আমলের তথ্য় সংসকৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের পর ধরা পড়েছেন তাঁর ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি বসু ওরফে শুভ। অভিযুক্ত ‘মাস আর্ট’ সংস্থার সেক্রেটারি পদে রয়েছেন ধ্রুবজ্যোতি বসু। সূত্রের দাবি, ‘টালা-প্রত্যয়’ পুজো কমিটির প্রাক্তন কর্তাও ছিলেন তিনি। এর আগে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ওঠা কোটি কোটি টাকার দুর্নীতির তদন্তে ED-র বিবৃতিতেও উঠে এসেছিল এই ধ্রবজ্য়োতি বসুর নাম। প্রেস বিবৃতিতে ED জানায়, মন্ত্রী থাকাকালীন ইন্দ্রনীল সেন তাঁর দুই ঘনিষ্ঠ, ধ্রবজ্য়োতি বসু ও দীপেশ রায়ের সংস্থাকে ৮৫ কোটিরও বেশি টাকার টেন্ডার পাইয়ে দেন। এরপরই দেখা যায়, ইন্দ্রনীল সেনের দুই ঘনিষ্ঠের সংস্থা থেকে টাকা পাঠানো হয় ইন্দ্রনীল সেনের আত্মীয়দের নিয়ন্ত্রণাধীন সংস্থায়। আদালতে সরকারি আইনজীবী বলেন, ধ্রুবজ্যোতি বসু অত্যন্ত প্রভাবশালী। কার কার কাছে পৌঁছেছে টাকা, তাও জানা প্রয়োজন। বৃহস্পতিবার, লালবাজারে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ইন্দ্রনীল সেনের মেয়ে আভেরী সেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *