ABP Ananda LIVE : মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ। নির্বাচন কমিশনকে ইমেল করে অবস্থান স্পষ্ট করলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক। ‘ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফে যদি তাঁর নামে কোনও হলফনামা জমা দেওয়া হয় সেটি যেন উপেক্ষা করা হয়’। ‘কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হলফনামা দিয়েছেন’। কমিশনকে জানালেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। ভোটের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে যোগ দিয়েছিলেন শামিম । বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যে বিধায়করা সইকরেছিলেন সেখানেও তাঁর নাম ছিল। তবে গতকাল রাতে তাঁকে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায়। তারপর রাতেই নির্বাচন কমিশনকে ইমেল করেন শামিম আহমেদ। ইমেলে শামিম জানিয়ে দেন, তিনি মমতা-তৃণমূলের সঙ্গেই আছেন। মমতা-তৃণমূলেই রয়েছেন তিনি, অবস্থান স্পষ্ট করলেন বিধায়ক শামিম আহমেদ।